editor
প্রকাশিত: 11:45 AM, August 2, 2026
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্ট ইস্যু, নথি সত্যায়নসহ বিভিন্ন সেবা পেতে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলেছেন অনেক সেবাপ্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রবাসী সংগঠনগুলোর বিভিন্ন আলোচনাতেও এসব অভিযোগ উঠে এসেছে।
অভিযোগকারীদের দাবি, দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা খন্দকার এম. তালহা ও ওয়ালিদ বিন কাশেমের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, সেবা কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযোগ রয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দূতাবাসের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয়েছিল। প্রবাসীদের একাংশের দাবি, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও দূতাবাসের সেবার মানে প্রত্যাশিত উন্নতি হয়নি।
তাদের অভিযোগ, বিএনপির নেতা এম এ তাহেরের প্রভাবকে কেন্দ্র করে নতুন করে বিভিন্ন অনিয়ম ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এম এ তাহেরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের ভাষ্য, একটি পাসপোর্ট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ প্রশাসনিক অসহযোগিতা ও অপ্রয়োজনীয় জটিলতার অভিযোগও করেছেন।
তাদের দাবি, প্রবাসীদের প্রয়োজনীয় সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ পরিস্থিতিতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দূতাবাসের সেবার মান উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ।
এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরবর্তী পর্বে অভিযোগের পক্ষে-বিপক্ষে তথ্য, ভুক্তভোগীদের বক্তব্য এবং অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রকাশ করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের