editor

প্রকাশিত: 11:49 AM, August 2, 2026

ওসমানী মেডিকেলের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড: এসি বিকল, সংক্রমণে চরম ঝুঁকিতে রোগীরা

ওসমানী মেডিকেলের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড: এসি বিকল, সংক্রমণে চরম ঝুঁকিতে রোগীরা

7

অস্ত্রোপচারের পর একজন রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা সংক্রমণ প্রতিরোধ ও দ্রুত আরোগ্যের অন্যতম শর্ত।

8

তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সেই পরিবেশ মিলছে না। ওয়ার্ডের অধিকাংশ শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র অচল থাকায় অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন রোগীরা ভুগছেন চরম কষ্টে। একই সঙ্গে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয়টি এসির মধ্যে চারটিই দীর্ঘদিন ধরে বিকল। সচল দুটি এসি দিয়ে পুরো ওয়ার্ডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলে গরমে ওয়ার্ডের পরিবেশ হয়ে উঠছে অসহনীয়। সংক্রমণ প্রতিরোধের নিয়ম ভেঙে বাধ্য হয়ে খুলে রাখতে হচ্ছে জানালা।

7

রোগীদের স্বজনরা জানান, অস্ত্রোপচারের পর দুর্বল অবস্থায় রোগীদের গরমে ছটফট করতে হয়। পর্যাপ্ত শীতলতা না পাওয়ায় স্বজনদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়। একটি তৃতীয় স্তরের সরকারি হাসপাতালে দীর্ঘদিন এমন পরিস্থিতি চললেও কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

1

চিকিৎসা-সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশনা অনুযায়ী পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা অপরিহার্য। এটি শুধু স্বাচ্ছন্দ্যের বিষয় নয়, বরং ক্ষতের সংক্রমণ রোধ ও রোগীর শরীরের স্থিতি বজায় রাখতে জরুরি। এসি অচল থাকায় চিকিৎসকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

তবে হাসপাতালে বর্তমানে কতটি এসি সচল বা বিকল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আমিন বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে বিকল এসিগুলো মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি কিছুটা সময়সাপেক্ষ। তবে সব এসি নষ্ট নয়, কয়েকটি সচল রয়েছে।

অন্যদিকে, গণপূর্ত বিভাগের ওসমানী মেডিকেল শাখার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ এনায়েত উল্লাহ জানান, হাসপাতাল থেকে লিখিত অভিযোগ না পেলেও নিয়মিত পরিদর্শনে সমস্যাটি চিহ্নিত হয়েছে। প্রক্রিয়া শেষ করে দ্রুত বিকল এসিগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞদের মতে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘদিনের এমন অব্যবস্থাপনা সরাসরি রোগীসেবার মানের ওপর প্রভাব ফেলে। প্রশাসনিক জটিলতার অজুহাত না দিয়ে দ্রুত সব এসি সচল করে নিরাপদ চিকিৎসা-পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।

5

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

1 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

5 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

3 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

2 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

1 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

3 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত

1
5