editor
প্রকাশিত: 9:24 PM, August 2, 2026
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট— স্মাইল এর উদ্যোগে এই দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।
কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন ডা. আবু ইউসুফ মো. নাজিম (প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট, হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. তুহিন বড়ুয়া তমাল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. বেঞ্জামিন (কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল)।
এছাড়া স্মাইল (ঝগওখঊ)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।
স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার দ্বিতীয় পর্যায়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই দিনে আয়োজক সংগঠন ‘স্মাইল’-এর উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালিত হয়।
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার
5 সিলেটের নয়াসড়কসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, শপিংমল ও মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের পরিচয়
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা
5 সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মধ্যে শৃঙ্খলা,
8 পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আয়োজনে আগামী শুক্রবার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে জুনিয়র স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে আয়োজিত
1 খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই