admin
প্রকাশিত: 10:01 AM, August 3, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অতীতে ঘটে যাওয়া চোরাচালানের এক বড় চালান আটকের ঘটনায় এবার বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তৎকালীন সময়ে পুলিশের অভিযানে চোরাই পণ্যসহ সিন্ডিকেটের চুনোপুঁটিরা ধরা পড়লেও, পর্দার আড়ালে থেকে সুকৌশলে মামলার এজাহার থেকে নিজেদের নাম কাটিয়ে নিয়েছিলেন মূল মাস্টারমাইন্ডরা। দীর্ঘদিন চাপা থাকা আইনের চোখ ফাঁকি দেওয়ার সেই চতুর কৌশল এবার ফাঁস হতে চলেছে।
অনুসন্ধানে জানা গেছে, জৈন্তাপুরের হরিপুর রুট দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কসমেটিকস অবৈধভাবে মজুত করার মূল ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো লালাদিঘীর পাড় এলাকাটি। তৎকালীন সময়ে মামলা ও আইনি ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হতে এই চোরাচালান চক্রটি প্রাথমিক ধাপে ১ লক্ষ টাকা লেনদেন করেছিল।
কিন্তু প্রশ্ন উঠেছে—সেই সময়ে লেনদেন হওয়া বিপুল অঙ্কের টাকা আসলে কার পকেটে গিয়েছিল? পর্দার আড়ালে থেকে কারা এই গডফাদারদের রক্ষা করতে আইনি নথি থেকে তাদের নাম মুছে দিয়েছিল? সংশ্লিষ্টদের ধারণা, মামলার এজাহার পরিবর্তনের ক্ষমতা বা নথি থেকে নাম মুছে ফেলার সুযোগ যাদের হাতে ছিল, সেই অসাধু কর্মকর্তা বা প্রভাবশালী মহলের একাংশের পকেটেই এই টাকা গিয়েছিল।
অভিযানের সময় মালামালসহ শুধুমাত্র মাঠপর্যায়ের বহনকারী বা চুনোপুঁটিরাই আটক হয়েছিল। অন্যদিকে, মামলার প্রাথমিক এজাহার থেকে সুকৌশলে নিজেদের নাম কাটিয়ে নিয়েছিল মূল গডফাদার হিসেবে পরিচিত হরিপুরের এহিয়া, নুরুল ও আমিন মোল্লা চক্র। ফলে মূল মাস্টারমাইন্ডরা সবসময়ই
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হরিপুর এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, “হরিপুর রুট দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার চোরাই পণ্য সিলেটে ঢুকছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে চুনোপুঁটিদের ধরলেও এহিয়া, নুরুল ও আমিন মোল্লাদের মতো গডফাদাররা সবসময় ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। টাকা আর প্রভাবের জোরে সেবারও তারা মামলা থেকে নাম কাটিয়ে নিয়েছিল। এদের কঠোর শাস্তি না হলে সীমান্ত চোরাচালান কখনোই বন্ধ হবে না।”
রাজনৈতিক ও প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে চলা এই চক্রের খুঁটির জোর কতটুকু এবং আইনের চোখ ফাঁকি দিতে সেই সময়ে ঠিক কার সাথে টাকা লেনদেন হয়েছিল—তা এখন সময়ের অপেক্ষা। এই টাকা লেনদেনের গোপন ডায়েরি, হিসাবের খাতা এবং আইনি নথির অকাট্য প্রমাণ নিয়ে বিস্তারিত আসছে আগামী পর্বে। চোরাচালান সিন্ডিকেটের এই মুখোশ উন্মোচন ও পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন আমাদের আগামী প্রতিবেদনে।
2 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়
8 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত
6 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক
7 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
1 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর
6 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়
5 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য
5 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে