editor

প্রকাশিত: 11:39 AM, August 3, 2026

নেপথ্যে পদ বাণিজ্য, বলয় রাজনীতি, নাকি ত্যাগীদের বঞ্চনা

ফ্রান্স বিএনপির নতুন কমিটি

নেপথ্যে পদ বাণিজ্য, বলয় রাজনীতি, নাকি ত্যাগীদের বঞ্চনা

6

ফ্রান্স বিএনপির সম্ভাব্য নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরে নীরব উত্তেজনা ও তীব্র আলোচনা চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি ঘোষণা না করলেও সম্ভাব্য নেতৃত্ব, পদ বণ্টন এবং সাংগঠনিক ভারসাম্য নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

5

দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন শিগগিরই ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশের সাংগঠনিক কমিটি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছেন। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই দলের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাধিক সূত্রের দাবি, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরকে সভাপতি এবং সাবেক এক যুগ্ম সম্পাদককে সাধারণ সম্পাদক করার লক্ষ্যে নেপথ্যে তৎপরতা চলছে। যদিও এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দলটির কয়েকজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের পরিবর্তে ব্যক্তিগত বলয় বা অন্য কোনো বিবেচনায় কমিটি গঠন করা হয়, তাহলে তা সংগঠনের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। একজন প্রবীণ নেতা বলেন, ফ্রান্সে বহু নেতা বছরের পর বছর দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাদের মূল্যায়ন না করে যদি বিতর্কিত বা একতরফাভাবে কমিটি গঠন করা হয়, তাহলে সাংগঠনিক ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

5

আরেকজন নেতা অভিযোগ করে বলেন, যদি টাকার প্রভাব, ব্যক্তিগত আনুগত্য বা নিজস্ব বলয় শক্তিশালী করার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়, তাহলে শুধু ফ্রান্স নয়, কেন্দ্রীয় নেতৃত্বকেও এর রাজনৈতিক দায় নিতে হতে পারে।”

2

দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, অতীতে ফ্রান্স যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সম্প্রতি ফ্রান্স যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমদ এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পিকে সংগঠন থেকে বহিষ্কারের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। বহিষ্কৃত নেতাদের সমর্থকদের অভিযোগ, এই সিদ্ধান্ত সাংগঠনিক শৃঙ্খলার চেয়ে বলয়ভিত্তিক রাজনীতির অংশ ছিল।

ফ্রান্স বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বড় অংশই এমন একটি কমিটি চান, যেখানে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য এবং ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন থাকবে। তাদের মতে, একপক্ষের প্রাধান্য বা সীমিত পরিসরে সিদ্ধান্ত নেওয়া হলে তা সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন আরও বাড়াতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে পরিচালিত দলীয় সংগঠনগুলোর ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচন সবসময়ই স্পর্শকাতর বিষয়। কারণ প্রবাসী নেতারা শুধু সাংগঠনিক কার্যক্রমই পরিচালনা করেন না, তারা কেন্দ্রীয় রাজনীতির সঙ্গেও গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করেন। তাদের মতে, নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং তৃণমূলের মতামতের প্রতিফলন নিশ্চিত না হলে অভ্যন্তরীণ বিভাজন বাড়তে পারে এবং সংগঠনের কার্যকারিতা দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।

এই প্রতিবেদনে উল্লিখিত বিভিন্ন অভিযোগ, দাবি ও তথ্য দলীয় একাধিক সূত্র, সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন, এম এ তাহের এবং প্রতিবেদনে উল্লেখিত অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

4 মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

4 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

4 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

4 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

7 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

4 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

4 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

1 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

1
3