editor

প্রকাশিত: 1:41 PM, August 3, 2026

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

৫ আগস্ট খেলাফত মজলিসের গণমিছিল সফলের আহবান

‌’ফ্যাসিবাদের পথ রোধ করতে সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে’

6

খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ভাসনা নিয়েই এদেশের ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ফ্যাসিবাদের পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে। খেলাফত মজলিস এমন সরকার ব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়, যে ব্যবস্থা জনগণের ভোট, ভাত সহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে। যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকেরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত মাসিক নির্বাহী সভা এবং দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

8

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিবাদীদের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির বিচার দ্রুত করার দাবিতে আগামী ৫ আগস্ট বুধবার বিকাল ৫টায় সিলেটের কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনগনের অংশগ্রহণের আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ প্রমুখ।

2

এদিকে আগামী ৫ আগস্টের সমাবেশ ও গণমিছিল কর্মসূচি সফলের লক্ষ্যে সিলেট মহানগর, থানা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে এক জরুরী দায়িত্বশীল সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি হাফিজ তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাছিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদ প্রমুখ।

8

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

1 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

7 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

1 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

2 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

সিলেটকে আরও আকর্ষণীয় ও নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরতে পর্যটকদের সেবার মান বাড়াতে হবে: হুমায়ুন কবির লিটন

5 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

6 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

5 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

1 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে

1
8