editor
প্রকাশিত: 5:34 PM, August 4, 2026
সিলেটের জৈন্তাপুরে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। একই সাথে ঘটনা ধামাচাপা দিতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা (মাহবুবুল আলম মোল্লা) টালবাহানা করছেন ও ডাকাতদের সরাসরি মদদ দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠে এসেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-এর মালিক মোঃ তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, গত ১ আগস্ট সকালে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটিস্থ ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’-এর গোডাউন থেকে নিলামে পাওয়া ১৪৮ বস্তা (মোট ৪,৪৩৯ কেজি) জিরা নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪৫২০) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোডাউন থেকে মাত্র ১০০ গজের মতো সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে ৫ চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের আরও ৭-১০ জন সহযোগী কাভার্ডভ্যানের পথ আটকায়।
পরবর্তীতে অস্ত্রের মুখে ড্রাইভার মনির হোসেন, হেলপার সুভাষ রঞ্জন দাস ও ম্যানেজার শামীম মিয়াকে জিম্মি করে গাড়িটি চিকনাগুল বাজারের পাশের খীন টি-বাগান এলাকায় নিয়ে যায় ডাকাতরা। সেখানে তাঁদের বেধড়ক মারধর করে জিরার চালানসহ পুরো কাভার্ডভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ডাকাতদের হামলায় গুরুতর আহত ড্রাইভার মনির হোসেনকে বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঘটনার সময় ম্যানেজার শামীম মিয়ার নিকট থেকে যাতায়াত খরচের নগদ ৫৩ হাজার টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দল।
এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-১০ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারনামীয় অভিযুক্তরা হলেন— ঠাকুরের মাটি গ্রামের জুবের আহমেদ শিকদার, উত্তরলারপার গ্রামের আব্দুস শুকুর ওরফে কবীর, কাইছর গ্রামের আলাল উদ্দিন, উমনপুর গ্রামের কাউছার আহমেদ এবং একই গ্রামের মোহাম্মদ আলী।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর লিখিত অভিযোগ দেওয়া হলেও জৈন্তাপুর থানার ওসি মামলা নিতে টালবাহানা করছেন এবং আসামিদের গ্রেপ্তার না করে উল্টো তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত লুণ্ঠিত জিরা উদ্ধার, জড়িত ডাকাতদের গ্রেপ্তার এবং নিষ্ক্রিয় ও মদদদাতা ওসির বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
অন্য দিকে, এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
8 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফেস্ট ২০২৬’। 7 সোমবার
8 ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 7 মঙ্গলবার (৪ আগস্ট)
8 সিলেটের জৈন্তাপুরে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি কাভার্ডভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। একই সাথে ঘটনা ধামাচাপা দিতে এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মোঃ রজি উদ্দিন খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার দুর্নীতি এবং
7 শুধু ভালো ফলাফল নয়; শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অর্ধবার্ষিক
4 ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 2 মঙ্গলবার
2 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং