editor
প্রকাশিত: 5:58 PM, August 4, 2026
ফেঞ্চুগঞ্জ উপজেলার জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিহার রঞ্জন উকিল এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফখরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চেতনা ও অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আদর্শ ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শিক্ষক, অতিথি ও জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নূর মাহমুদ চৌধুরী, সাজাউল হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সোহাগ মিয়া ও রেজাউল করিম; সহকারী শিক্ষক মো. মনজুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আওলাদ হোসেন, মিতা দেবনাথ; খণ্ডকালীন শিক্ষক মোজাম্মেল হক ও সাকি রানী রায়সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের