editor
প্রকাশিত: 12:26 PM, August 5, 2026
আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের সেই ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে আজ। দেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পটপরিবর্তন ও নতুন গণতান্ত্রিক ধারা সূচনার দিনটি এবারই প্রথম কোনো নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে পালিত হচ্ছে।
রাজনৈতিক বাঁক বদলের এই দিনে জাতীয় পর্যায়সহ দেশজুড়ে নেয়া হয়েছে ব্যাপক সরকারি-বেসরকারি কর্মসূচি। দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি। ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে দিনটি। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন শেষে গত ফেব্রুয়ারিতে নির্বাচিত বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে। অন্যদিকে নতুন রাজনৈতিক ধারা হিসেবে তরুণদের দল এনসিপি সংসদে প্রতিনিধিত্ব করছে, অপরদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ ও তাদের শীর্ষ নেতৃত্ব গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত বা পলাতক রয়েছে।
সারাদেশে নানা আয়োজনদেশের ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। সকাল থেকে সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা আয়োজিত হয়েছে। শিশুদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর ও বিনোদন কেন্দ্রগুলো দিনব্যাপী উন্মুক্ত রাখা হয়েছে।
এছাড়াও সরকারি হাসপাতাল, কারাগার ও এতিমখানায় রয়েছে প্রীতিভোজের ব্যবস্থা। দেশের সড়ক, সরকারি ভবন ও স্মৃতিস্তম্ভে শোভা পাচ্ছে বিশেষ আলোকসজ্জা ও ব্যানার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও প্রতিযোগিতা। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মাধ্যমে দিনটি উদযাপন করছে।
2 রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন
6 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র
6 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে
8 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 5 বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন
2 আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের সেই ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত
2 সিলেটে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নিষিদ্ধ ও বিতাড়িত আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের আশ্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয়