admin
প্রকাশিত: 1:55 PM, August 5, 2026
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। নেতারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রদ্ধানিবেদন শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
8 রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নতুন এই ভবনের ফলক উন্মোচন
3 দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র গবেষণা সংগঠন ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS)’-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মেট্রোপলিটন
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র
3 যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে
8 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন ও সীমান্ত এলাকা বিছনাকান্দি ও হাদারপাড়ে বালুমহালের আড়ালে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ নতুন
2 আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের সেই ঐতিহাসিক ‘৩৬শে জুলাই’-এর দ্বিতীয় বার্ষিকী পালিত
4 সিলেটে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নিষিদ্ধ ও বিতাড়িত আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের আশ্রয়ের অভিযোগ উঠেছে স্থানীয়