editor
প্রকাশিত: 6:03 PM, August 6, 2026
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ হাজী মো. ফারুক আহমেদকে দেখতে তাঁর বাসভবনে গিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর মাছিমপুর এলাকায় হাজী মো. ফারুক আহমেদের বাসভবনে যান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী চিকিৎসাধীন এই প্রবীণ নেতা ও ব্যবসায়ীর পাশে কিছু সময় অতিবাহিত করেন, তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, হাজী ফারুক আহমদ আমাদের রাজনৈতিক অঙ্গনে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলম মুমি, ২৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমদ বাবলু, কওছর উদ্দিন আহমেদ ও মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দবির আহমদ ও সাগর কুমার সিংহ, শ্রম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (হাসান), যুব বিষয়ক সম্পাদক ওয়াহিদ আহমদ ডায়মন্ড, স্বেচ্ছাসেবক সম্পাদক লিটন আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ ইমন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আকমল হোসেন (ওয়েজ), সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-দপ্তর সম্পাদক মো. ইমরান আলী, সহ-শিল্প বিষয়ক সম্পাদক নান্নু মিয়া এবং ২৩নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হাসান নয়নসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে