editor
প্রকাশিত: 11:52 AM, August 8, 2026
ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে।
তবে মরিচের দামে স্বস্তি ফিরলেও অন্যান্য সবজি, মাছ ও মুরগির বাজার এখনো চড়া। বাজারে দু-একটি পণ্য ছাড়া ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি।
গতকাল শুক্রবার নগরীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে (প্রতি ২৫০ গ্রাম ৬০ থেকে ৮০ টাকা)। গত সপ্তাহেও যা ৪০০ থেকে ৪্থ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। মরিচ কমলেও অন্যান্য সবজির মধ্যে বেগুন ১০০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, ককরোল, ঝিঙা, পটল ও ঢেঁড়শ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা ও আলু ৩০ টাকায় বিক্রি হলেও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
এছাড়া প্রতি কেজি দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। বাজারে সোনালি মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১,৩০০ টাকা কেজি। এছাড়া ফার্মের লাল ডিম প্রতি ডজন ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সাইজভেদে ১ কেজি ওজনের ইলিশ ৩,২০০ টাকা, ৫০০-৭০০ গ্রামের ইলিশ ২,০০০-২,২০০ টাকা এবং ৩০০ গ্রামের ইলিশ ১,২০০-১,৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছ ৪০০-৫৫০ টাকা, চাষের শিং ৩০০-৬০০ টাকা, দেশি শিং ১,২০০–১,৪০০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০-২০০ টাকা, চিংড়ি ৮০ ও বোয়াল ৬০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় খেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির এই চড়া দাম বলে জানান ব্যবসায়ীরা।
সবজি বিক্রেতা ইউনুস মিয়া বলেন, বৃষ্টিতে ক্ষতি হওয়ায় দাম বেড়েছিল। তবে কাঁচামরিচ আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে, আগামী সপ্তাহে আরও কমতে পারে।
তবে বাজারে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এসে হিসাব মেলানো যাচ্ছে না। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। একবার কোনো পণ্যের দাম বাড়লে আর কমতে চায় না।
6 গোলাপগঞ্জ প্রতিনিধি: 5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে
7 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র
4 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার
3 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০
1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, অবৈধ সম্পদ
2 সিলেটের পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলংয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছে বালু ও পাথর খেকো চক্র। 2
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির পর দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট