editor

প্রকাশিত: 8:47 PM, August 10, 2026

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

4

সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কালাগুলা এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিশিষ্ট মুরব্বী আপ্তাব আলীর সভাপতিত্বে ও আব্দুল খালিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়া।

6

ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আব্দুল সোবহান, মো: ফারুক মিয়া, মো: সাহিদ আলী, মো: হেলাল, মো: সমসুল মিয়া, মো: মঞ্জুর মিয়া, মো: আলেক মিয়া, মো: নাছির মিয়া, মো: মখদ্দছ মিয়া, মো: সামসুদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সভায় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন যে, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের সাতগাছি, গনকির টুক, বড়বন, ফতেগড়, পাঠানগাঁও ও ছালিরমহল গ্রামের দরিদ্র কৃষক ও মেহনতি মানুষ তাঁদের একমাত্র জীবিকার অবলম্বন খাস ও দেবোত্তর জমি জবরদখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

6

প্রতিবাদ সভায় কৃষকদের অভিযোগ, বহিরাগত কথিত ভূমিখেকো চক্রের লালসার শিকার হয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে পড়েছেন এলাকার শত শত ভূমিহীন ও দিনমজুর পরিবার।

2

কৃষকরা আরো অভিযোগ করেন বর্ণিত গ্রামগুলোর বাসিন্দারা বংশপরম্পরায় সেখানে বসবাস করে খাস ও দেবোত্তর জমিতে চাষাবাদ, দিনমজুরি এবং স্টোন ক্রাশার মেশিনে লোড-আনলোডের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে ২০২৬ সালের শুরু থেকে সমরু মিয়া নেতৃত্বে একটি ভুমিখেকো চক্র স্থানীয় কিছু লোককে প্রলোভন দেখিয়ে উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে।

তারা আরো অভিযোগে করে বলেন চক্রটি নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা-মোকদ্দমার হুমকি দিচ্ছে। এছাড়া বহিরাগত লোকজনকে এলাকায় এনে বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন, শহরে গেলে মারধর ও ধরে নিয়ে গুম করার হুমকি প্রদান করা হচ্ছে।

উদ্বেগজনক এই পরিস্থিতিতে স্থানীয় ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিখেকো চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং সাধারণ কৃষকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

1

উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত খাস ও দেবোত্তর জমি নিয়ে বহিরাগত আবুল হোসেন লন্ডনীদের দায়েরকৃত দেওয়ানী মামলা (নং ৭০/২০১২) মাননীয় সিনিয়র সহকারী জজ আদালত (ফেঞ্চুগঞ্জ, সিলেট) এলাকাটির সাধারণ জনগণের পক্ষে রায় প্রদান করেছিলেন। তা সত্ত্বেও নতুন করে চক্রটির জবরদখল ও হুমকির মুখে সাধারণ কৃষকদের জীবন-জীবিকা অতিষ্ঠ হয়ে পড়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

3 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে চমৎকার সাফল্য অর্জন করেছে সে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

5 সংবাদ প্রকাশের জেরে একটি পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

চোখের সামনে আইন লঙ্ঘন তবু নির্বিকার নগর ট্রাফিক

5 সিলেট নগরীর ব্যস্ত সড়কগুলোতে ফিটনেস ও নাম্বারবিহীন গাড়ি অবাধে চলাচলের অভিযোগ উঠেছে। নগর ট্রাফিকের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের নজরদারি

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় মজনু-রহিমা দম্পতির অপরাধ সাম্রাজ্য

1 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

কলকাতা-যুক্তরাজ্যের আ.লীগ নেতাদের অর্থায়নে আলিয়া ইকবালের শোডাউনের তোড়জোড়

5 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক ও চরম ক্ষোভ। 1

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

সিসিকের প্রকৌশলী সাইদুরের যত অপকর্ম

8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

5 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

5 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

1
6