editor
প্রকাশিত: 11:13 AM, August 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
মূল বাড়ি কুমিল্লায় হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহপরান ও টিলাগড় এলাকা কেন্দ্রিক প্রভাব বিস্তার করে তিনি সিসিকে গড়ে তোলেন নিজস্ব রাজত্ব।
অনুসন্ধানে জানা যায়, সিসিকের ১২, ২৫, ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকাকালে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিজেই বিভিন্ন কাজ বাগিয়ে নিতেন সাইদুর।
সিসিকের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর এবং সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের ছত্রছায়ায় থেকে সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডে একচ্ছত্র প্রভাব খাটাতেন তিনি। ঠিকাদারদের জিম্মি করে পাওনা বিল দ্রুত ছাড় করার নামে মোটা অঙ্কের কমিশন আদায় করতেন। টাকা না দিলে সিসিকের কোনো ফাইলেই তার সই মিলত না বলে ভুক্তভোগীরা জানান।
কাজের তদারকি বাদ দিয়ে কর্মস্থল ফাঁকি দেওয়া এবং দিনমজুর শ্রমিকদের মজুরি আটকানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, তার দুর্ব্যবহার ও মজুরি বকেয়া রাখার কৌশলে তারা দিশেহারা।
স্বল্প বেতনের চাকরি করলেও গত কয়েক বছরে অবৈধ উপায়ে অর্জিত টাকায় বেনামে ফুলেফেঁপে উঠেছেন এই কর্মকর্তা। খাদিম এলাকায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে-বেনামেও কিনেছেন প্রচুর জমিজমা।
ক্ষমতার পটপরিবর্তনের পর সুর বদলেছেন এই কর্মকর্তা। গত ৫ আগস্টের পূর্বে নিজেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের লোক দাবি করলেও, বর্তমানে তিনি বিএনপি নেতা এহসানুল হক মিলনের অনুসারী পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া, ছাত্র-জনতার ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নগরের একাধিক থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক