editor

প্রকাশিত: 11:36 AM, August 11, 2026

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

হুমকি দিয়ে সাংবাদিকের কণ্ঠ রোধের চেষ্টা

ফ্রান্সে মামলা দায়ের, নিরাপত্তা নিয়ে পত্রিকা কর্তৃপক্ষের উদ্বেগ

2

সংবাদ প্রকাশের জেরে একটি পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

7

জানা গেছে, গত ৮ আগস্ট ২০২৬ ফ্রান্স থেকে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদ দুটি সংবাদ প্রকাশ করেন। প্রতিবেদন দুটি ছিল—‘প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায়, ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ’ এবং ‘লায়েকের পদায়ন নিয়ে প্রশ্ন, রেসিডেন্স, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক’।

3

সংবাদগুলো প্রকাশের পর থেকেই তাঁকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে তিনি অভিযোগ জানান। উদ্ভূত পরিস্থিতিতে পত্রিকা কর্তৃপক্ষের পরামর্শে তিনি ফ্রান্সের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত অভিযোগ/মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে পত্রিকা কর্তৃপক্ষ জানায়, সংবাদ নিয়ে আপত্তি থাকলে নিয়ম অনুযায়ী প্রতিবাদ বা আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ভয়ভীতি কিংবা হুমকির মাধ্যমে একজন সংবাদকর্মীকে থামানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাংবাদিকের ওপর এমন চাপ সৃষ্টি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ আঘাত।

2

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদের শারীরিক, মানসিক বা পেশাগত কোনো ক্ষয়ক্ষতি হলে তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। ইতোমধ্যে দায়েরকৃত মামলার ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষ স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করে যে, হুমকি দিয়ে সত্য ও স্বাধীন সাংবাদিকতার কলম থামানো যাবে না; তথ্য-প্রমাণ ও যুক্তি দিয়েই সংবাদের মোকাবিলা করতে হবে।

6

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

7 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

5 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

7 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

1 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

4 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

5 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
5