editor
প্রকাশিত: 11:45 AM, August 11, 2026
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে চমৎকার সাফল্য অর্জন করেছে সে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের কৃতি সন্তান মো. নাহিয়ান পাশা নীরব। সে জনতা মডেল উচ্চ বিদ্যালয়,ধর্মপাশা,সুনামগঞ্জ। থেকে এই কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করে।
মো. নাহিয়ান পাশা নীরব উপজেলার রুপাবালী গ্রামের মো. আনোয়ার পাশা ও মোছা. ফাতেমা খাতুন দম্পতির পুত্র।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নীরব জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন চিকিৎসক হতে চায় এবং সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিতে আগ্রহী। তার এই ধারাবাহিক সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা-মায়ের অপরিসীম অবদান ও দিকনির্দেশনার কথা সে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
নীরবের এই অর্জনে তার বাবা-মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। ছেলে যেন তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সে জন্য তাঁরা আত্মীয়স্বজন, শিক্ষক ও এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) পেয়ে চমৎকার সাফল্য অর্জন করেছে সে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামের
3 সংবাদ প্রকাশের জেরে একটি পত্রিকার ফ্রান্স প্রতিনিধি ও সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
7 সিলেট নগরীর ব্যস্ত সড়কগুলোতে ফিটনেস ও নাম্বারবিহীন গাড়ি অবাধে চলাচলের অভিযোগ উঠেছে। নগর ট্রাফিকের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের নজরদারি
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ
2 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলিয়া ইকবাল চৌধুরীকে ঘিরে দেখা দিয়েছে নানা বিতর্ক ও চরম ক্ষোভ। রাজনৈতিক
6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং
2 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
2 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল