admin

প্রকাশিত: 6:19 PM, August 21, 2024

৫ আগস্ট পুলিশের গুলিতে নিহতের মামলায় ১০ প্রবাসীসহ ৭৪ জন আসামী! জনমনে ক্ষোভ

৫ আগস্ট পুলিশের গুলিতে নিহতের মামলায় ১০ প্রবাসীসহ ৭৪ জন আসামী! জনমনে ক্ষোভ

মামলায় অভিযুক্ত প্রবাসে থাকা আসামীরা (ফাইল ছবি)।

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিকালবেলা উল্লাসিত ছাত্র-জনতা সিলেটের বিয়ানীবাজার থানায় হামালা চালায়। হামলাকারীরা থানার গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ কালে থানা থেকে করা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৩জন নিহত হন। আহত হন আরো কয়েকজন। এই ঘটনার ১৫ দিন পর ২০ আগস্ট বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। আসামীর তালিকায় ৬জন সাংবাদিক এবং প্রবাসে থাকা ১০জন প্রবাসীর নামও রয়েছে। যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ এবং হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসে থাকা নিরোপরাধ ব্যক্তিদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানীর পায়তারায় সচেতন মহল নিন্দা জানিয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পোলিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় বিয়ানীবাজার পৌরশহরেও ঢল নামে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে থাকা হাজারো ছাত্র-জনতার। তারা শহরে বিজয় মিছিল করে উন্মাদ উল্লাসে লিপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে শহরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তখন বিএনপি, জামায়াতের ছাত্র-জনতা পৌরশহরে থাকা আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। বিকালবেলা উল্লাসরত ছাত্র জনতা হামলা চালায় বিয়ানীবাজার থানায়। তারা থানার নীচে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে। ভিতরে থাকা গাড়িতেও আগুন ধরিয়ে দেয়, থানা কম্পাউন্ডে ঢুকে ভাংচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে থানা ভবনে। তারা উপজেলা প্রশাসানে লুটপাট ও ভাংচুর করে। পরে ফের পুলিশকে আক্রমণ করতে থানায় গেলে তখন আত্মরক্ষার্থে থানা থেকে গুলিবর্ষণ করে পুলিশ। পুলিশের গুলিতে তখন হামলাকারীদের ১০/১২জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তন্মধ্যে গুলিবিদ্ধ ৩জনের মৃত্যু ঘটে। এই ঘটনার ১৫দিন পর ২০ আগস্ট ২০২৪ নিহতদের মধ্যে তারেক আহমদ নামের বিএনপি কর্মীর মাকে বাদী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় প্রবাসে থাকা ১০জন প্রবাসী, ৬জন সাংবাদিকসহ আওয়ামী লীগের ৭৪জনকে আসামী করা হয়েছে। প্রকৃত ঘটনার ঠিক উল্টো মামলা হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সামালোচনার জন্ম দিয়েছে। গত দুইদিন থেকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া উক্ত মামলার এফআইআর কপি ভাইরাল হয়ে পড়েছে। মামলার এজাহারভুক্ত আসামির তালিকা দেখে সচেতন মহল হতবাক হয়েছেন। বিশেষ করে দর্ঘিদিন থেকে প্রবাসে বসবাসরত ১০জনকে আসামী করা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মামলার এফআইআর কপি থেকে জানা যায়, উক্ত মামলায় উপজেলা কমিটিতে থাকা আওয়ামী লীগের প্রায় সকল নেতারই নাম রয়েছে। পাশাপাশি একসময় আওয়ামী লীগ বা ছাত্রলীগ করতেন কিন্তু এখন প্রবাসে বসবাস করছেন এমন লোকের নামও রয়েছে। এমনকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নয় বর্তমানে প্রবাসী বা সাংবাকিতার সাথে জড়িত এমন ব্যক্তিদের নামও প্রতিহিংসামূলক ভাবে আসামী তালিকায় যুক্ত করা হয়েছে। আসামী তালিকায় থাকা প্রবাসীদের মধ্যে, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস শুকুর, ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান মিন্টু এবং মাষ্টারপিস বাংলাদেশের সমন্বয়ক ও সাবেক শিক্ষক মোঃ জামিল হোসাইন যুক্তরাজ্যে বসবাস করছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সদস্য আরবাব হোসেন খান ও কামরুল হক কানাডায় বসবাস করছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সল আহমদ ও ইকবাল হোসেন তারেক যুক্তরাষ্টে বসবাস করছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য সাগর দাস চৌধুরী ফ্রান্সে, কনক ধর ইতালিতে বসবাস করছেন।
এছাড়া আসামির তালিকায় কয়েকজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। তারা হচ্ছেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ‘দৈনিক শ্যামল সিলেট’ প্রতিনিধি সজিব ভট্টাচার্য, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবদ্বীপ নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি মিসবাহ উদ্দিন ও দর্পন সম্পাদক আবজল হোসেন পলাশ।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তাকে পাওয়া যায়নি, অন্য কোন পুলিশ কর্মকর্তাও এই মামলার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়