editor
প্রকাশিত: 5:19 PM, August 12, 2026
সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে সংগঠনটি।
গত রবিবার (৯ আগস্ট) অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ স্বাক্ষরিত ওই আবেদনে প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে অটিপি, পিন কোড ও পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করছে। অভিযোগে প্রতারণায় ব্যবহৃত কয়েকটি নম্বর হিসেবে ০১৭৮৫-৩৫৩০২৮, ০১৩৫৫-০৩২০৬৫, ০১৩২৯-১০২২৪৮ ও ০১৩২৯-১০০০৭৯ উল্লেখ করা হয়েছে।
অ্যাসোসিয়েশন জানায়, প্রতারণারোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় সতর্কতামূলক প্রচারণা চালানো হলেও এ ধরনের ঘটনা বন্ধ হয়নি। প্রতারণার শিকার গ্রাহকরা অনেক সময় সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে দায়ী করায় ব্যবসায়ীরাও আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে ইতোমধ্যে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে আবেদনে জানানো হয়। পাশাপাশি বিকাশ কর্তৃপক্ষের কাস্টমার কেয়ারেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ক্রেতা-সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ অবস্থায় প্রতারক চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
8 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য
3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, মেধাভিত্তিক সমাজ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ
5 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান
5 সিলেটে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে
2 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সিলেট জেলা শাখার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত
8 বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজে
8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
5 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট