editor
প্রকাশিত: 5:52 PM, August 12, 2026
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে পুরো অঞ্চল জুড়ে তীব্র পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এই বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি (শিমুলতলা) গ্রামের জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্না।
অভিযোগ রয়েছে, তার বাবা জিয়াদ আলী বর্তমানে রানিং ইউপি চেয়ারম্যান। বিগত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে বিএনপি পরিচয়ে তৎপরতা চালাচ্ছেন।
দীর্ঘ দুই দশক ধরে বালু ও পাথর লুটের সাথে জড়িত মোহাম্মদ আলী স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে ড্রেজার ও লিস্টার মেশিন বসিয়ে দিন-রাত বালু-পাথর উত্তোলন করছেন। পিয়াইন নদীতে ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলনের কথা থাকলেও নিয়ম তোয়াক্কা না করে রাতের আঁধারে ড্রেজার চালানো হচ্ছে।
গত বছর ধলাই নদীর ইজারার বহির্ভূত এলাকা ঢালোরপাড়ে গিয়ে অবৈধভাবে প্রায় ১৫-২০ লাখ ঘনফুট মালামাল তুলে বিক্রি করা হয়। এর ফলে ধলাই নদীর ঢালোরপাড় এলাকার শফিক মিয়ার (হবি মিয়া) বসতবাড়ি ও জমিসহ তীরের মাটি কেটে নেওয়ায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ঐতিহাসিক মিয়া বাড়িসহ বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি তীব্র হুমকির মুখে পড়েছে। বর্তমানে চেলা নদী ও কাঁঠালবাড়ি গ্রামের ভেতরের অংশে নদী ধ্বংসের একই অপচেষ্টা চলছে।
সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী সিন্ডিকেট। অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নার গ্রামে (কাঁঠালবাড়ি) আনুমানিক ২ কোটি ফুট বালুর একটি বিশাল মজুদের চারভাগের একভাগই (প্রায় ৫০ লাখ ফুট) তার একক নিয়ন্ত্রণে রয়েছে, যা দীর্ঘ ১-দেড় বছর ধরে জমে থাকা সত্ত্বেও এখনো সিজ (বাজেয়াপ্ত) করা হয়নি।
কোম্পানীগঞ্জ ও ছাতকের বিভিন্ন পয়েন্টে আরও প্রায় ৮-১০ কোটি টাকা মূল্যের অবৈধ বালু ও পাথর মজুদ রয়েছে, যার মধ্যে কিছু অংশ বিস্তর স্থান জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মামলা চলমান রয়েছে। এছাড়া জালিয়াতি, চেক ডিজঅনার ও অবৈধ মালামাল মজুদসহ অন্তত ১০-১৫টি মামলা রয়েছে, যার কয়েকটিতে সাজাপ্রাপ্ত হয়ে সম্প্রতি সে জেল খেটে জামিনে বের হয়েছে।
নদী রক্ষা ও অবৈধ উত্তোলন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয়রা পদক্ষেপ নিতে গেলে হামলা ও হুমকির শিকার হতে হয়। স্থানীয় ভুক্তভোগী ও সচেতন সমাজ এই মূলহোতা মোহাম্মদ আলী জিন্নাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক