editor
প্রকাশিত: 6:18 PM, December 21, 2020
বিশেষ প্রতিনিধি
দিরাই পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিশ্বজিৎ রায়ের পক্ষে পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক বলেন, প্রাচীন ও বৃহত্তর দল হিসেবে আওয়ামী লীগের অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন একজন। আওয়ামী লীগের নৌকা মার্কাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। সবাই কাজ না করলে জয় হবে না।
এবারের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। কেননা উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই শেখ হাসিনার নৌকা মার্কাকে জয়ী করুন।আর যারা দলীয় আনুগত্য ও নির্দেশনা অমান্য করে নিজস্ব সার্থ প্রাধান্য দিচ্ছেন তারা প্রকারান্তরে দল এবং নেতার বিরুদ্ধে বিদ্রোহ করছেন। তারা এই যুগের মীর জাফরের উত্তরসূরী। শফিক বলেন, অভিমান ভুলে যান, কে প্রার্থী হয়েছেন সেটি বড় কথা নয়। আমাদের নেত্রী শেখ হাসিনা। তার মার্কা নৌকা। তাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে হবে।এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে