editor

প্রকাশিত: 4:54 PM, August 15, 2026

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক জমকালো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর টিলাগড় মিরাপাড়াস্থ ‘দি গোল স্টেশন ইনডোর’ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আবহমান স্মৃতি আর সৌহার্দ্যের এই টুর্নামেন্টে সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় শতাধিক খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে সুরমা ফাইটার্স, মেঘনা রয়্যালস, পদ্মা স্ট্রাইকার্স ও যমুনা ওয়ারিয়র্স-এ বিভক্ত হয়ে প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই টুর্নামেন্ট প্রবীণ ও নবীন খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়।

খেলা শেষে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রাত ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগের সাবেক ফুটবল খেলোয়াড় মো. বাবুল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি সিলেট বিভাগের সাবেক ফুটবল খেলোয়াড় শফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল খালেক খোকন, শ্যামল মালাকার, সিদ্দিক আহমদ, বিমল কর ও ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালেহ আহমদ শামীম, আব্দুল বাতেন মুন্না, রওশন আলী, মো. জামাল উদ্দিন, হোসেইন আহমদ শাহীন, সিরাজ আহমদ, আতিক আহমদ, হাসান আহমদ মাহিন, সুকমল মালাকার, আব্দুর রহমান, চন্দ্র বদন বাবু, কবির আহমদ, নজরুল ইসলাম, সোহেল আহমদ, বাছিত আলী, বশির আহমদ, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, শামীম আহমদ, আব্দুর রহিম, শাহ আলম, কাইয়ূম আলী, মো. আরিফ আহমদ, রাসেল আহমদ, রায়হান উদ্দিন রাকু, ইউসুফ আলী, শফিকুল ইসলাম রাজিব, শুভ মালাকার, রনি আহমদ, রাশেদ আহমদ, ইবরাহিম হোসেন, তামিম আহমদ, লিটন, রুমন আহমদ, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, রতন রিজভী, আবু সুফিয়ান, ইমন আহমদ, রাজন, ফারুক, আশিফুল ইসলাম আবিদ, ধ্রুব, অপু, জিয়াম, মামুন, মোস্তাক, হাব্বান আহমদ, সামিন, ওবায়দুর, সুমন, সাব্বির সাঈদ, শফিক, সোহাগ, জাহিদ প্রমুখ।

উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে পিডিবি বয়েজের এই উদ্যোগ ভবিষ্যতে ধরে রাখার আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের