editor

প্রকাশিত: 12:00 PM, August 16, 2026

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

টিসিবির ডিলারশিপে চাঁদাবাজির অভিযোগ

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

3

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ডিলারশিপ পাইয়ে দেওয়া এবং বিদ্যমান লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে অসাধু উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক গুরুতর অভিযোগ উঠেছে সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও একরাম হোসেন মারুফের বিরুদ্ধে।

3

স্থানীয় একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, টিসিবি সিলেট আঞ্চলিক কার্যালয়ের অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে নগরজুড়ে এহেন অপকর্ম চালিয়ে আসছেন এই দুই নেতা।

অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে মামুন ও মারুফ বিগত শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সখ্য বজায় রেখে টিসিবি ডিলার নিয়োগসহ নানা অপকৌশলে লিপ্ত ছিলেন।

8

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর মহানগর কৃষক দলের শীর্ষ পদ বাগিয়ে নিতে তারা বড় অঙ্কের আর্থিক লেনদেন করেন। বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাদের বঞ্চিত করে তারা অংগসংগঠনটির নগর কমিটির সহ-সভাপতি পদ হাসিল করেন এবং পরবর্তীতে সেই রাজনৈতিক পরিচয়কে হাতিয়ার বানিয়ে অপকর্ম ঢাকাসহ চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলেন।

1

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টিসিবি ডিলারশিপ দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন এই দুই নেতা। পরবর্তীতে ডিলারশিপ দিতে ব্যর্থ হলেও সেই টাকা ফেরত না দিয়ে ভুক্তভোগীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি, ৫ আগস্টের পূর্বের নিবন্ধিত ডিলারদের পর্যায়ক্রমে তালিকাভুক্ত রেখে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। এই ভয়ভীতি দেখিয়ে ডিলারদের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

তাছাড়া, সিলেট আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের নিবন্ধিত ডিলারদের তালিকা তারা আগেই সংগ্রাহ করে রাখতেন। কোনো ডিলার নির্ধারিত সময়ে বরাদ্দকৃত পণ্য উত্তোলনে ব্যর্থ হলে, মামুন ও মারুফ তাদের কাগজপত্র ও পরিচয় ব্যবহার করে টিসিবির পণ্য উত্তোলন করে অবৈধভাবে নগরীর ঐতিহ্যবাহী পাইকারি বাজার কালিঘাটে বিক্রি করে আসছিলেন।

এমনকি সিলেট নগরীর একাধিক ব্যবসায়ী ও সাধারণ পাওনাদার এই দুই নেতার কাছে বিপুল অঙ্কের পাওনা টাকা পান বলেও জানা গেছে। তবে পাওনা টাকা ফেরত চাইলে তারা নানা টালবাহানা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করেন।

(উল্লেখ্য, এই সিন্ডিকেটের নেপথ্যে থাকা টাকার অঙ্ক এবং কৃষক দলের পদ বিক্রির পূর্ণাঙ্গ তথ্য নিয়ে চোখ রাখুন অনুসন্ধানের দ্বিতীয় পর্বে।)

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

2 সিলেট নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

8 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ সাম্রাজ্য

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

3 ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ডিলারশিপ পাইয়ে দেওয়া এবং বিদ্যমান লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে অসাধু উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ার

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

3 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

6 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 7

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

7 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

3 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

4 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 1 স্থানীয় সচেতন মহল

1
5