editor

প্রকাশিত: 12:25 PM, August 16, 2026

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অপরাধের সাম্রাজ্য

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

7

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ সাম্রাজ্য এখন পুরো দক্ষিণ সুরমাজুড়ে বিস্তৃত।

1

মাদক, অনলাইন জুয়া, শিলং তীর ও অসামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে এলাকাকে অস্থিতিশীল করে তোলার অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহাল তবিয়তে অপরাধ চালিয়ে গেলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নেপথ্যে কাজ করছে দক্ষিণ সুরমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অরুণের সরাসরি আশ্রয়-প্রশ্রয়। প্রশাসনের অভিযানের সব তথ্য আগেভাগেই মজনু-রহিমার কাছে পৌঁছে দেন এই কর্মকর্তা। এমনকি এএসআই অরুণের পরামর্শেই সম্প্রতি গ্রেপ্তারের এড়াতে কৌশল বদলেছে এই চক্র। কামালবাজার, শিববাড়ী ও তেতলী বাইপাসসহ বিভিন্ন স্থানে নতুন আস্তানা গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তারা।

অনুসন্ধানে জানা যায়, এএসআই অরুণের বিরুদ্ধে অতীতেও নানা গুরুতর অভিযোগ ছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় কর্মরত থাকাকালীন তিনি অঘোষিত ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএনপি নেতাদের হয়রানি করা এবং কাজিরবাজার সেলফি ব্রিজে ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাধারণ মানুষকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোও অরুণের পুরোনো অভ্যাস বলে দাবি স্থানীয়দের।

মজনুর অপরাধ জগতে উত্থান বেশ পুরোনো। জানা যায়, নিজের বাবা ও ভাইকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ২ নম্বর গেটের সরকারি জায়গা দখল করে কলোনি নির্মাণ করেছিলেন মজনু। সেখান থেকেই মূলত মাদক ও পতিতা ব্যবসার সূচনা। পরবর্তীতে একাধিক বিয়ে করা বিতর্কিত মাদক ব্যবসায়ী রহিমা বেগমকে বিয়ে করে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

5

বর্তমানে মজনু প্রকাশ্যে অনলাইন জুয়া ও কুখ্যাত ‘তীর শিলং’ বোর্ড পরিচালনা করছেন, আর তার স্ত্রী রহিমা সমান্তরালে মেতে উঠেছেন গাঁজার পাইকারি ও খুচরা ব্যবসায়। নিজেদের এই বিশাল নেটওয়ার্ক রক্ষায় এবং স্থানীয়দের ভীতি প্রদর্শনে তারা গড়ে তুলেছেন নিজস্ব এক সশস্ত্র ক্যাডার বাহিনী। সাধারণ কোনো নাগরিক প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন ও হুমকি।

8

মাদকের বিষাক্ত ছোবল এবং জুয়ার আসর থেকে তরুণ সমাজ ও সামাজিক পরিবেশ রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

5 সিলেট নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

3 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ সাম্রাজ্য

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

4 ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ডিলারশিপ পাইয়ে দেওয়া এবং বিদ্যমান লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে অসাধু উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ার

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

6 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

2 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

1 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

4 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

6 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 7 স্থানীয় সচেতন মহল

1
2