admin
প্রকাশিত: 7:00 PM, August 16, 2026
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে। সম্প্রতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও এর ইজারা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি চক্র রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
খসরুজ্জামান খসরু অভিযোগ করে বলেন, ওসমানী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও শৌচাগার পরিচালনা সম্পূর্ণ সরকারি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। এখানে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাব কিংবা অনিয়মের সুযোগ নেই। একটি নির্দিষ্ট রাজনৈতিক কুচক্রী মহল ভিত্তিহীন অভিযোগ তুলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে।
তিনি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং বস্তুনিষ্ঠ তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একই সাথে চক্রটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
3 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
1 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
4 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
5 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
8 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
1 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
5 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
5 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট