editor

প্রকাশিত: 11:31 AM, August 18, 2026

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

‘আমি গুনিওনি, আবার গুনেছি’

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

1

সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক এসআইর বিরুদ্ধে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ। এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকা এবং পুলিশ প্রশাসনের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক সিলেটের সংবাদ-এর অনুসন্ধানে ও এজহার সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে গোলাপগঞ্জ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ভারতীয় চা পাতার একটি বড় চালান আটক করেন এসআই আবু সাঈদ। এরপর সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে চালানটি গোলাপগঞ্জের পুরাতন থানাঘাটে এনে আনলোড (নৌকা থেকে খালাস) করা হয়। পরে একটি পিকআপ ভ্যানে করে মোট ৬৬ বস্তা চা পাতা থানায় নিয়ে যাওয়া হয়।

3

তবে অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণ এই চা পাতা জব্দ করার পর এসআই আবু সাঈদ উদ্ধারকৃত মালামালের প্রকৃত সংখ্যা গোপন করেন। তিনি ঘটনার দিন পিকআপ ভ্যানে করে ৬৬ বস্তা চা পাতা থানায় নিয়ে গেলেও মামলার সরকারি নথিতে বা এজহারে মাত্র ৫০ বস্তা চা পাতা জব্দ দেখিয়েছেন।

ঘটনার সময় পুরাতন থানাঘাটে উপস্থিত লোকজন জানান, তারা নিজের চোখে নৌকা থেকে ৬৬ বস্তা মালামাল নামাতে এবং পিকআপে তুলতে দেখেছেন। কিন্তু পরে মামলায় ১৬ বস্তা কম দেখানোর বিষয়টি জানাজানি হলে উপস্থিত সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে বাকি ১৬ বস্তা চা পাতা আসলে গেল কোথায়? চোরাকারবারিদের সুবিধা দিতে কিংবা উদ্ধারকৃত মালামাল আত্মসাৎ করার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত এসআই আবু সাঈদের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা হতে ৫০ বস্তা চা পাতাই জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বস্তা গুনেই তাদের স্বাক্ষরসহ জব্দ তালিকা করে মামলা রুজু করা হয়েছে। এখানে ভিন্নমতের কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, ঘটনার সময় চোরাকারবারিরা পালিয়ে গেছে এবং তাদের ধৃত করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

তবে এসআই আবু সাঈদের এই দাবির বিপরীতে মামলার এক অন্যতম সাক্ষীর সাথে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর ও এলোমেলো তথ্য। সেই সাক্ষী প্রথমে দৈনিক সিলেটের সংবাদ-কে বলেন, আমি নিজেই জানি না যে এই মামলায় আমার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলে প্রথমে জানালেও, পরবর্তীতে কথা ঘুরিয়ে স্বীকার করেন যে তিনি ঘটনাস্থলে ছিলেন। এরপর ৫০ বস্তা চা পাতা গণনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, না, আমি নিজে বস্তা গুনি নাই। কিন্তু এর পরক্ষণেই আবার নিজের বক্তব্য বদলে দাবি করেন যে তিনি বস্তা গুনেছেন। সাক্ষীর এমন বিভ্রান্তিকর ও দ্বিমুখী বক্তব্য পুরো ঘটনাটিকে আরও বেশি রহস্যজনক করে তুলেছে।

3

এদিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সিলেটের সংবাদ-কে বলেন, ৬৬ বস্তা চা পাতার মাঝে এজহারে ৫০ বস্তা দেখানোর বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

6

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে কোনো ধরনের অনিয়ম বা তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

3 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

4 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

2 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

8 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

সিসিক প্রশাসকের দপ্তরে ফয়জুরের ‘অপরাজয়’ সিন্ডিকেট

সিসিক প্রশাসকের দপ্তরে ফয়জুরের ‘অপরাজয়’ সিন্ডিকেট

8 সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) তথা নগর ভবন নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মূল কেন্দ্রবিন্দু হলেও সেখানে সেবা নিতে এসে

1
8