admin

প্রকাশিত: 3:09 PM, August 11, 2026

বিয়ানীবাজারে এলডিপি নেতার বাড়িতে হামলা ভাংচুর

বিয়ানীবাজারে এলডিপি নেতার বাড়িতে হামলা ভাংচুর

3

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এলডিপি নেতা মোঃ জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি ও যুবদলের একদল লোক এই হামলা চালিয়েছে। ১০ আগস্ট সোমবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। মোঃ জাকির হোসেন স্থানীয় আব্দুল্লাপুর গ্রামের পংকি মিয়ার পুত্র ও এলডিপি বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য।
জানা যায়, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে এলডিপি নেতা মোঃ জাকির হোসেনের পূর্ব বিরোধ ছিল। রাজনৈতিক পূর্ব বিরোধের জেরধরে ঘটনার দিন ১০ আগস্ট রাত ৮টার দিকে বিএনপির স্থানীয় ক্যাডার সরওয়ার আহমদ ও উপজেলা যুবদলের আহবায়ক দৌলা হোসেন সুবাসের নেতৃত্বে ৭/৮ জনের একটিদল মোঃ জাকির হোসেনের বাড়িতে যায়। তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা মোঃ জাকির হোসেনের সন্ধান করে জোরপূর্বক ঘরের ভিতর ঢুকে পড়ে। তারা ঘরের ভিতর তল্লাশী করে মোঃ জাকির হোসেনকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায় সাথে থাকা লোহার রড, হকিস্টিক ও দা দিয়ে ঘরের ভিতর হামলা চালায়। তারা ঘরে রক্ষিত আসবাবপত্র, দরজা, জানালা ও দেয়ালে এলোপাতাড়ি ভাংচুর করে। এসময় ঘরে থাকা মোঃ জাকির হোসেনের বাবা পংকি মিয়া ও মা সুন্দরী বেগম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে মারধর করে আহত করে। তারা প্রাণ বাঁচাতে চিৎকার করলে প্রতিবেশী লোকজন ছুটে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, মোঃ জাকির হোসেনকে যেখানে পাবে সেখানেই খূন করবে। হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করেন।
এ বিষয়ে আহত পংকি মিয়া এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমাদের এলাকার বিএনপির ক্যাডার সরওয়ার আহমদ ও দৌলা হোসেন সুবাসসহ ৭/৮ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে। তারা আমার ছেলে মোঃ জাকির হোসেনকে না পেয়ে ঘরের ভিতর হামলা চালিয়ে সবকিছু ভাংচুর করে ফেলেছে। তারা আমি ও আমার স্ত্রী কে মারধর করে আহত করেছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং আমার ছেলেকে খুন করবে বলে প্রকাশ্যে হুমকী দিয়ে গেছে। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে রয়েছি।
এ বিষয়ে বক্তব্য জানতে বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক দৌলা হোসেন সুবাসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
5