admin
প্রকাশিত: 9:35 PM, August 19, 2026
সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এডুকেশন এভোব অল’-এর অর্থায়নে ব্র্যাক আয়োজিত এই সমাপনী সভাটি বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্র্যাকের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আরিফ ও এসিস্টেন্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন।
এছাড়াও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার (অপারেশন্স) জেরিন তাসনিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফরিদুজ্জামান সোহাগ, প্রোগ্রাম অর্গানাইজার মমতাজ খাতুন, এসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়সহ স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী ও তরুণ উদ্যোক্তারা সভায় অংশ নেন।
সমাপনী সভায় বক্তারা যুব উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের ব্যবসায়িক প্রসারে সহজ আর্থিক সেবার সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সফলভাবে প্রকল্প সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।
7 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ
7 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার
2 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল
7 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 5 গত
2 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের
3 সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে
6 অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি
6 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।