editor
প্রকাশিত: 8:15 PM, August 19, 2026
সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার চরম অবক্ষয় চলছে। আমাদের সমাজব্যবস্থা এমনভাবে গড়ে উঠছে যেখানে সততার চেয়ে চাতুর্য এবং যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতৃত্বের সততার অভাবে সমাজে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। মেধার অবমূল্যায়নের কারণে প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবীরা দেশ গঠনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এই সংকট থেকে আমাদের উত্তরণ হতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কেবল স্লোগান নয়, বাস্তবজীবনে সমাজের প্রতিটি স্তরে খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে খেলাফত মজলিস দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি দেশের যেকোনো সংকটকালে প্রবাসী দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানান।
মঙ্গলবার (১৮ আগস্ট) খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত দায়িত্বশীল সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুতাসিম বিল্লাহ, কাজী ইমদাদুল হক, মাওলানা নাজমুল হক, তাওফিকুল ইসলাম ছাবির, শাহিদুল ইসলাম প্রমূখ।
1 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ
5 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার
3 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল
2 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 4 গত
8 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের
8 সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে
5 অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন, প্রায় ২৫১ কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ এবং বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি
8 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।