editor
প্রকাশিত: 8:04 AM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মরদেহ যেদিন থেকে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেদিন থেকেই তার মৃত্যুর কারণ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে; কিছুতেই তার রেশ কাটছে না। কারও অভিমত খুন করা হয়েছে ‘কেদারনাথ’ সিনেমার এ অভিনেতাকে। কেউবা আবার বলছেন, ক্যারিয়ার ধ্বসে যাচ্ছে বলে আত্মঘাতী হয়েছেন সুশান্ত। কিন্তু আসলেই ঘটনাটা কী ছিল- হত্যা নাকি আত্মহত্যা! এ প্রশ্নের উত্তর মেলেনি এখনো।
এ ঘটনার উত্তর খুঁজছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও এর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)। আজ বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী সপ্তাহে সমাধান হবে সুশান্তের মৃত্যুর ঘটনার নানা জল্পনা-কল্পনা। উত্তর জানা যাবে সেদিনই। দিল্লির এমসের যে চিকিৎসক দল সুশান্তের ভিসেরা পুনরায় পরীক্ষা করছে, তারা আগামী সপ্তাহে তাদের রিপোর্ট সিবিআইয়ের কাছে জমা দেবে। রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো থাকবে।
এদিকে সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে এনসিবি। গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে সিট’র এক কর্মকর্তা। এর আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে এনসিবি। গতকাল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনের নাম সূর্যদীপ মালহোত্রা। তিনি রিয়ার ভাই শৌভিকের স্কুলের বন্ধু। এ ছাড়া, গত শনিবার গোয়ায় ক্রিস কোস্টা নামে এক ব্যক্তিকে আটক করে এনসিবির গোয়েন্দারা। মুম্বাই নিয়ে আসার পরে গত সোমবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়