admin

প্রকাশিত: 4:12 PM, August 21, 2026

ভূমিখেকো চক্র ও এসআই’র বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

সিলেটে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ 

ভূমিখেকো চক্র ও এসআই’র বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

8

‎‎সিলেটের বিশ্বনাথে প্রবাসীকে পৈতৃক ভিটাছাড়া করতে একটি সংঘবদ্ধ ভূমিখেকো ও মামলাবাজ ও সিটিংবাজ চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কোনো প্রকার সরেজমিন তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে এসব মিথ্যা মামলা এন্ট্রি করার অভিযোগে বিশ্বনাথ থানার এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন-এর বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ‎এ বিষয়ে প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট রেঞ্জ ডিআইজি (ভিআইপি) ও জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলাম (নজরুল)।
‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের মৃত তুরুফান উদ্দিনের ছেলে ও প্রবাসী সিরাজুল ইসলামকে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালিয়ে আসছে নিজ ভাই ও একটি ভূমিখেকো চক্র। প্রতিপক্ষের অব্যাহত বাধা ও হুমকির মুখে বর্তমানে ওই প্রবাসী সপরিবারে সিলেটের টুকেরবাজারস্থ হায়দরপুর এলাকায় একটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।
‎সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ একই এলাকার নজরুল ইসলাম গং বিশ্বনাথ থানায় একটি মিথ্যা মামলা (মামলা নং- ১৪, তারিখ: ১৯ জুলাই ২০২৬, ধারা: ১৪৩/১১৪/৩০৭/৪৪৭/৩২৩/৩২৫/৫০৬) দায়ের করান। ওই মামলায় প্রবাসী সিরাজুল ইসলামকে ১নং আসামি করা হয়। এমনকি মামলার ঘটনায় ছাতক উপজেলায় অবস্থানরত এসএসসি পরীক্ষার্থী ভাতিজা রাফাত ইসলাম সায়েমকেও আসামি করে তার শিক্ষাজীবন ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগে প্রকাশ। এভাবে একই কায়দায় এই চক্রটি তাদের বিরুদ্ধে আরও ৪টি মিথ্যা মামলা দায়ের করেছে। এই মামলাগুলোতে ভুক্তভোগীরা বর্তমানে জামিনে রয়েছেন।
‎এদিকে, এই মামলার সত্যতা নিয়ে স্থানীয় ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া একটি প্রত্যয়নপত্র প্রদান করেছেন। ওই প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, ১৭ জুলাই ২০২৬ তারিখের ঘটনার যে বিবরণ মামলায় দেওয়া হয়েছে, বাস্তবে ওই দিন ওই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা মারামারি সংঘটিতই হয়নি। গ্রামের বিশিষ্ট মুরব্বি ও বাদীর গোষ্ঠীর মুরব্বিদের জবানবন্দিতেও এর সত্যতা মিলেছে।
‎অভিযোগে আরও বলা হয়, বিশ্বনাথ থানার রেকর্ডকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন কোনো প্রকার সরেজমিন তদন্ত বা সত্যতা যাচাই ছাড়াই পক্ষপাতমূলকভাবে তড়িঘড়ি করে এই মিথ্যা মামলাটি এন্ট্রি করেছেন।
‎ভুক্তভোগী প্রবাসী সিরাজুল ইসলাম ও তার পরিবার ভূমিখেকো এই চক্রের হাত থেকে রক্ষা পেতে, মিথ্যা মামলাগুলোর সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত এসআই মো. মঞ্জুরু ইসলাম নয়ন-এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সোহেল রানা

তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী সোহেল রানা

8 স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সোহেল রানার নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে আসায় স্থানীয়

সংশোধনের অপেক্ষায় হাজারো জন্মনিবন্ধন, জকিগঞ্জে দপ্তরে দপ্তরে ঘুরছেন মানুষ

সংশোধনের অপেক্ষায় হাজারো জন্মনিবন্ধন, জকিগঞ্জে দপ্তরে দপ্তরে ঘুরছেন মানুষ

3 জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে জন্মনিবন্ধন সংশোধন ও সংশ্লিষ্ট কাজে দুই হাজারের বেশি আবেদন দীর্ঘদিন ধরে আটকে

ভূমিখেকো চক্র ও এসআই’র বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

ভূমিখেকো চক্র ও এসআই’র বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

4 ‎‎সিলেটের বিশ্বনাথে প্রবাসীকে পৈতৃক ভিটাছাড়া করতে একটি সংঘবদ্ধ ভূমিখেকো ও মামলাবাজ ও সিটিংবাজ চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

4 দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 বৃহস্পতিবার (২০

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

8 শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

5 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

8 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

1 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

1
7