admin
প্রকাশিত: 4:24 PM, August 21, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সোহেল রানার নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে আসায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সোহেল রানা আওয়ামী লীগ সরকারের আমলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরোনো পোস্ট ও ছবিতে আওয়ামী লীগের বিভিন্ন,কর্মসূচি,মিছিল-মিটিং এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ছবি দেখা যায় বলেও দাবি তাদের।অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল রানা তাঁর চাচাতো ভাই এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুইবারের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন। একইভাবে তাঁর আরেক চাচাতো ভাই, কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিনের প্রভাবও তিনি ব্যবহার করতেন। স্থানীয়দের কেউ কেউ তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসা, মামলা বাণিজ্য, লুটপাট ও জায়গা দখলের মতো গুরুতর অভিযোগও তুলেছেন।
স্থানীয় সূত্র জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সোহেল রানা কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের পুরোনো পোস্ট ও ছবিগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের দৃশ্য রয়েছে বলেও স্থানীয়রা দাবি করেছেন।এদিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা একজন ব্যক্তির নাম বিএনপির অঙ্গসংগঠনের কমিটিতে আসায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ত্যাগী ও দীর্ঘদিনের বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত রাজনৈতিক অতীত থাকা কাউকে কমিটিতে স্থান দেওয়া হলে সংগঠনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
সোহেল রানার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে। তিনি বর্তমানে বহিস্কৃত বিএনপি নেতা মোহাম্মদ আলী জিন্নাহর চাচাতো ভাই বলেও স্থানীয় সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে কোম্পানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে জানতে সোহেল রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সোহেল রানার নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে আসায় স্থানীয়
4 জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে জন্মনিবন্ধন সংশোধন ও সংশ্লিষ্ট কাজে দুই হাজারের বেশি আবেদন দীর্ঘদিন ধরে আটকে
5 সিলেটের বিশ্বনাথে প্রবাসীকে পৈতৃক ভিটাছাড়া করতে একটি সংঘবদ্ধ ভূমিখেকো ও মামলাবাজ ও সিটিংবাজ চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির
6 দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট)
3 শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য
3 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির
2 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও
2 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে