editor
প্রকাশিত: 8:03 PM, August 21, 2026
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় সভাপতির তাঁতীপাড়াস্থ বাসভবনে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, সিলেট জেলা ওলামা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ, জাতি ও জাতীয়তাবাদী আন্দোলনে আলেম-ওলামাদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় অন্যায় ও বিশৃঙ্খলা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি, ওলামা দল আগামী দিনেও দলের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুল আমিন, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, কানাইঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আব্দুল হান্নান, ওলামা দল নেতা তাজ উদ্দিন, শামীম আহমদ লস্কর প্রমুখ। বিজ্ঞপ্তি
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী দলের কমিটিতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সোহেল রানার নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে আসায় স্থানীয়
3 জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে জন্মনিবন্ধন সংশোধন ও সংশ্লিষ্ট কাজে দুই হাজারের বেশি আবেদন দীর্ঘদিন ধরে আটকে
6 সিলেটের বিশ্বনাথে প্রবাসীকে পৈতৃক ভিটাছাড়া করতে একটি সংঘবদ্ধ ভূমিখেকো ও মামলাবাজ ও সিটিংবাজ চক্রের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির
7 দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 বৃহস্পতিবার (২০
2 শিক্ষার্থীদের সৃজনশীলতা, সুপ্ত প্রতিভা ও সাংস্কৃতিক চর্চাকে বিকশিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য
4 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির