admin
প্রকাশিত: 4:09 PM, December 17, 2025
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিয়ানীবাজার পৌর শহরে অনুষ্ঠিত বিএনপির বিজয় র্যালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা কর্তৃক হামলার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০/৩০ জনকে আসামী করা হয়েছে। বিয়ানীবাজার পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজমুল হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ১০, তারিখ- ১৬/১২/২০২৫ইং।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবসে বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে পৌরশহরে বিজয় র্যালীর আয়োজন করা হয়। শহরের দক্ষিণবাজার থেকে শুরু হওয়া বিজয় র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় উত্তরবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখে যায়। সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের একটি দল মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের পেছন থেকে বের হয়ে অতর্কিত ভাবে বিএনপির বিজয় র্যালীতে হামলা চালায়। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর করে পালিয়ে যায়। হামলায় বিএনপির ৮জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তন্মধ্যে, গুরুতর আহত বিএনপি নেতা অলিউর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলায় আহত অন্যান্যরা হলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সরওয়ার হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন, ফয়েজ আহমদ, রায়হান আহমদ, গিয়াস উদ্দিন ও মোঃ ফখরুল ইসলাম।
এই ঘটনায় পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজমুল হোসেন বাদী হয়ে ঐদিন রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২০/৩০জনকে আসামী করা হয়েছে। মামলা নং ১০, তারিখ- ১৬/১২/২০২৫ইং। মামলার আসামীরা হলেন, ১। আবুল কাসেম পল্লব (৪৭), পিতা- আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, ২। জামাল হোসেন (৫২), সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, পিতাঃ নিজাম হোসেন, সাং- সুপাতলা, ৩। এবাদ আহমদ (৫১), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌরসভা আওয়ামীলীগ, ৪। হারুনুর রশীদ দিপু (৫৯), যুগ্ম সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫। জুয়েল আহমদ শিপু (২৫), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, পিতাঃ মোঃ আজমল হোসেন, সাং- নয়াগ্রাম, ৬। রাসেল রহমান রুমি (২৩), সাধারন সম্পাদক, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ, পিতাঃ আব্দুল মজিদ, সাং- মাথিউরা, ৭। জামিল আহমদ (২৩), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ, পিতাঃ মোঃ ফয়জুল হক, সাং- দিগলবাক, ৮। আশীষ চক্রবর্তী (৩৬), পিতা- নিমাই চক্রবর্তী, সাং- দাসগ্রাম, ৯। রাহেল আহমদ (৪৩), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ১০। রিপন পদকর (৪০), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ১১। ইকবাল হোসেন তারেক (৪১), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, সাং- মাথিউরা, ১২। কামরুল ইসলাম (২৪), সভাপতি, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগ, পিতা- নাইমুল ইসলাম, সাং- মিনারাই, ১৩। আব্দুর রউফ সুমন (৪২), সভাপতি, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগ, ১৪। কামরান আহমদ (৩০), সাবেক সহ-সভাপতি, পৌরসভা ছাত্রলীগ, পিতাঃ আব্দুল আজিজ, সাং- কসবা, ১৫। রাশেদ আহমদ সুহেল (৪৫), উপজেলা যুবলীগ নেতা, সাং- মাথিউরা, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলাঃ সিলেট গং অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন।
এই বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, হামলার ঘটনায় দায়েরকৃত এই মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান শুরু হয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না। পুলিশ তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করবেই।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের