editor
প্রকাশিত: 7:09 PM, August 27, 2026
সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রায়হান আহমদ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাফরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত এরশেদ শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবন সম্পর্কে আলোচনা করেন। তিনি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সবসময় সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সন্তানদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. রুহুল আমীন, সিলেট সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, খরাদি পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এমদাদ হোসেন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখলিছুর রহমান এবং পিটিআই, সিলেটের অফিস সহকারী মোহাম্মদ আলী কবির।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি রুমায়ুন সিদ্দিকী, সোলেমান চৌধুরী, হেলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন, শিবগঞ্জস্থ তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদের সভাপতি খালেদ আহমদ, বিদ্যালয়ের দাতা সদস্য বিশ্বজিৎ দেব রায় বিশু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন খরাদি পাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজওয়ানুল কারীম।
অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
4 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
8 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার