admin
প্রকাশিত: 11:44 AM, August 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাম ব্যবহার করে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পরিবহনকারীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছেন তিনি। এতে প্রতিদিন মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ভারতীয় জিরা, চিনি, কসমেটিকস, কম্বলসহ বিভিন্ন পণ্য সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় কথিত এই চাঁদা আদায় করা হয়। অভিযোগ রয়েছে, পুলিশের নাম ব্যবহার করে পণ্য বহনকারীদের ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট হারে টাকা নেওয়া হচ্ছে।
এদিকে জৈন্তাপুর সীমান্তে ভারতীয় অবৈধ পণ্য ও চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের প্রয়োজনীয়তার কথা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। সরকারি নথিতেও সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ বন্ধে নজরদারি ও অভিযান জোরদারের নির্দেশনার কথা উল্লেখ রয়েছে।সাম্প্রতিক একটি স্থানীয় প্রতিবেদনে জৈন্তাপুর সীমান্তে চোরাচালান নিয়ে ‘সারুক’সহ কয়েকজনকে ঘিরে স্থানীয়ভাবে অভিযোগ ও আলোচনা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন পুলিশের নাম ব্যবহার করে যদি কেউ চোরাচালানিদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছে? তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে জানতে সারুক এর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।
5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
8 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
5 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
2 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার