editor
প্রকাশিত: 2:19 PM, August 29, 2026
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ‘ওসমানী জাদুঘর’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের চারভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এই রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়। ক-বিভাগ (৩য়-৫ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন, খ-বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন, গ-বিভাগ (৯ম-১০ম শ্রেণী) স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান, ঘ-বিভাগ (১১শ-১২শ শ্রেণী) জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী।
প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রচুর শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
1 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
8 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার (২৯ আগস্ট) সকাল
3 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
7 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
1 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
5 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির