editor
প্রকাশিত: 5:42 PM, August 29, 2026
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এবং কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বিশিষ্ট মানবাধিকার কর্মী প্রয়াত রঞ্জন কর্মকারের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মলয় পুরকায়স্থ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুুক্তিযোদধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধুু ভোষণ দাস, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, জেলা শাখার প্রচার সম্পাদক ভানুলাল দাস, দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক অপন দাস, মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক সুবল দাস, শাহপরাণ থানার সভাপতি বিরেন দেব নাথ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক অপরেশ দাষ অপু, যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন, মহানগর শাখার আহ্বায়ক রকি দেব প্রমুখ। স্মরণ সভায় প্রয়াতদের জীবনী উপস্থাপন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল।
স্মরণ সভার বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাসী হয়ে ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন, তা বাস্তবায়নে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। স্মরণ সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম এবং বীর মানবাধিকার যোদ্ধা রঞ্জন কর্মকার এর অসাম্প্রদায়িক সমাজ গঠনে অবদান ও অধিকার আদায়ের সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা এই প্রথিতযশা সংগঠকদের স্মৃতি রক্ষার্থে তাঁদের আদর্শ লালন করার আহ্বান জানান।
স্মরণ সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় অসাম্প্রদায়িক ও মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
3 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
3 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
8 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
5 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
3 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর
8 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
5 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 6 শনিবার (২৯ আগস্ট) সকাল