editor
প্রকাশিত: 5:35 PM, September 5, 2026
পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ ফলজ ও ভেষজ গাছের চারা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি রোটারী ক্লাবের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী তৈরিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কারাগারের সার্বিক পরিবেশ দৃষ্টিনন্দন রাখা এবং বন্দিদের মাঝে প্রকৃতির ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে চারা গাছ হস্তান্তর ও রোপণের এই উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মো. রুহুল আলম খান পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস আরএফএসএম-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপসা টিমের কো-অর্ডিনেটর (অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো. জিয়াউল হক এমপিএইচএফ, রোটারিয়ান পিপি মো. আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান আইপিপি মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম ও সঞ্জিত শর্মা।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যবৃন্দ ছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কারাগারের অভ্যন্তরে নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়