admin
প্রকাশিত: 8:57 AM, September 6, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী চক্র বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ উঠেছে। এমনকি অপরাধীদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেকটা জিম্মি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সম্প্রতি র্যাবের গোয়েন্দা শাখার দুই সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেটে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট দিবাগত গভীর রাতে (রাত ১২টা থেকে ২টার মধ্যে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখার একদল সদস্য অভিযানে যান। এ সময় চিহ্নিত অপরাধী ‘ট্যাটু সুমন’ ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ট্যাটু সুমন ও তার প্রধান সহযোগী আফাজের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা র্যাব সদস্যদের ঘিরে ফেলে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের একটি গোপন আস্তানায় আটকে রেখে নিষ্ঠুর শারীরিক নির্যাতন চালানো হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্য গুরুতর আহত হন। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অপরাধ জগতে ‘ট্যাটু সুমন’ নামে পরিচিত হলেও তার মূল নাম সুমন আহমদ। ডান হাতে বিশেষ ধরণের উল্কি বা ট্যাটু আঁকা থাকার কারণে সে এই নামে পরিচিতি পায়। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সে সিলেটে কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি, অবৈধ দখলদারি ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। তার প্রধান সহযোগী আফাজসহ একদল সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে সে নিজস্ব এলাকা নিয়ন্ত্রণে রাখত।
র্যাবের মতো এলিট ফোর্সের সদস্যদের ওপর এমন দুঃসাহসিক ও সরাসরি হামলায় নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের হাতে জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হন, সেখানে সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা কোথায়?
ঘটনার পর থেকেই ট্যাটু সুমন, আফাজ ও তাদের বাহিনীর অন্য সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন তারা।
4 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
7 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
7 স্টাফ রিপোর্টার 1 সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে
7 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
7 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট
3 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড