admin

প্রকাশিত: 8:09 AM, September 7, 2026

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

সিসিক নির্বাচন ঘিরে সিলেট বিএনপিতে ত্রিমুখী বলয়

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

3

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও উপদলীয় মেরুকরণ তীব্র রূপ নিয়েছে। সিলেটের ৩ জন প্রভাবশালী মন্ত্রী ও কেন্দ্রীয় নেতার বলয়ে পুরো রাজপথের দলটির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এতে দীর্ঘদিন ধরে চেপে রাখা অসন্তোষ, সাংগঠনিক সমন্বয়হীনতা ও পুরোনো গ্রুপিং পুনরায় প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক ও দলটির অভিজ্ঞ নেতারা মনে করছেন, দলীয় বিরোধের লাগাম দ্রুত না টানলে সিলেট বিএনপিকে সেই চার দশকের পুরোনো ‘গ্রুপিং-বিভক্তির ঘোড়ারোগ’ আবারও পুরোপুরি গ্রাস করবে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির—এই তিন শীর্ষনেতার নাম ঘিরে সিলেটে এখন তিনটি পৃথক রাজনৈতিক বলয় সক্রিয়।
সিলেট-১ আসনে অন্তর্ভুক্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদের মনোনয়নকে কেন্দ্র করে এই ৩টি বলয়ের বিভক্তি এখন পুরোপুরি দৃশ্যমান।
খন্দকার মুক্তাদির বলয় : সবচেয়ে বড় প্রার্থীজট এই বলয়ে। এখান থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সিসিকের বর্তমান প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকি, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এবং সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।
আরিফুল হক চৌধুরী বলয়: সাবেক মেয়র ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর নিজস্ব বলয় থেকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীকে একক প্রার্থী হিসেবে দলীয় টিকেট পাইয়ে দিতে হাইকমান্ডে লবিং চালাচ্ছেন।
হুমায়ুন কবির বলয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বলয় থেকে মেয়র পদে লড়তে একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সিলেট বিএনপিতে নেতৃত্বের দ্বন্দ্ব অন্তত চার দশকের পুরোনো। সিলেট-১ আসনের তিনবারের এমপি খন্দকার আব্দুল মালিকের (বর্তমান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা) সময় থেকে পরবর্তীতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের উত্থানে বিএনপিতে সমান্তরাল ধারার সৃষ্টি হয়। পরবর্তীতে সাইফুর রহমানের একচ্ছত্র আধিপত্যের সমান্তরালে গড়ে ওঠে এম ইলিয়াস আলীর শক্তিশালী রাজপথের বলয়।
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর সেই প্রভাব খর্ব হলে সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সিলেটের রাজনীতির নিয়ন্ত্রণ পান আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাথর কোয়ারি লুট, কদমতলী বাস টার্মিনাল, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও বালুমহাল দখলকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ আরও বিষিয়ে ওঠে।
দলীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত দু-বছরে পর্যায়ক্রমে বেশ কিছু সংঘাত ও সাংগঠনিক বিশৃঙ্খলা ঘটেছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে পাথর কোয়ারি ও বাসস্ট্যান্ড কেন্দ্রিক বিশৃঙ্খলার জেরে গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাজাহান সিদ্দিকীকে বহিষ্কার করা হয়। ২০২৪ সালের নভেম্বরে মহানগর বিএনপির নতুন কমিটিতে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনকে বাদ দিয়ে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এর জেরে ২০২৫ সালের জানুয়ারিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল চরম বিপর্যয়ে পড়ে। পরবর্তীতে কেন্দ্র থেকে কয়েস লোদী ও ইমদাদ হোসেন চৌধুরীকে শোকজ করা হয় এবং আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্ত করা হয়।
২০২৫ সালের মে মাসে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ফোন কল ঘিরে মহানগর বিএনপির নেতাদের পালটাপালটি সংবাদ সম্মেলন এবং মে মাসের শেষে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী ও কয়েস লোদীর প্রকাশ্য বাগবিতণ্ডা বিরোধ বাড়িয়ে দেয়। এরপর ৯ অক্টোবর রাতে বিশ্বনাথ পৌর শহরে সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা ও হুমায়ুন কবিরের সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হন।
২০২৫ সালের নভেম্বরে স্থগিত থাকা সভাপতি নাসিম হোসাইনের পদ পুনর্বহাল করা হয় এবং ২০২৬ সালের ৬ আগস্ট তাঁকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এর ঠিক এক মাস পর, ২ সেপ্টেম্বর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আবারও কয়েস লোদীকে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ দেখানো হলে নেতাকর্মীদের মাঝে চরম বিভ্রান্তি দেখা দেয়।
সর্বশেষ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধনের ঘটনায় বিরোধ চরম রূপ নিয়েছে। ওই অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং কাইয়ুম জালালী পংকির মতো সিনিয়র নেতাদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ্য রূপ নেয়।
ক্ষোভ প্রকাশ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “দুর্দিনে মহানগর বিএনপির শীর্ষ দায়িত্বে থেকে দল গুছিয়েছি। মাত্র কদিন আগে দায়িত্ব ছাড়লাম, ন্যূনতম দাওয়াতটুকু পাওয়ার অধিকার কি আমার নেই? আমি তো কেন্দ্রের অনুমোদিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম।”
অন্যদিকে দাওয়াত না পাওয়ার বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, তিনি জেলা বিএনপির দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন এবং অনুষ্ঠানের বিষয়ে জানা ছিল না।
অভিযোগ প্রসঙ্গে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, কার্যালয় সবেমাত্র উদ্বোধন করা হয়েছে এবং মূলত ওয়ার্ডের দায়িত্বশীলদের বলা হয়েছিল। মন্ত্রীর সাথে অনেকে উপস্থিত হলেও আগামীতে বড় আয়োজনে সবাই দাওয়াত পাবেন বলে দাবি করেন তারা।
সিসিক নির্বাচন ও নতুন দলীয় ক্ষমতার বিন্যাসে সিলেট বিএনপি এখন ত্রিমুখী মোড়ে অবস্থান করছে, যা নিরসন না হলে ভোটের মাঠে বিএনপিকে বড় ধরণের ধাক্কা খেতে হতে পারে বলে মনে করছেন সাধারণ কর্মী ও সমর্থকেরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

গোয়াইনঘাটে চোরাকারবারি জয়নুল-নজরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন ‎আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন: অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব ‎

5 ‎জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : বেপরোয়া ‘ট্যাটু সুমন’ বাহিনী

8 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

ওসমানীনগরে লুতফুর-সাজনা ও সাবেলের বেপরোয়া দৌরাত্ম্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

জালালাবাদ চক্ষু হাসপাতালে গড়ে উঠেছে সিন্ডিকেট : কমিটি না থাকায় অচলাবস্থা কাটছে না

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির

1
2