editor
প্রকাশিত: 11:06 AM, September 8, 2026
সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
দলের যেকোনো কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থাকা ও আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিকিক) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন।
করোনাকালে মানবিক সেবা ও স্বাস্থ্যখাতে অবদানকরোনা মহামারির বৈশ্বিক সংকটের দিনগুলোতে ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ মানুষের সেবায় মাঠে সক্রিয় ছিলেন। মহামারি চলাকালীন আদালতের কার্যক্রম সীমিত হয়ে পড়লে চরম সংকটে পড়েন সিলেটের আইনজীবী সহকারীরা। সেই দুঃসময়ে তিনি অর্ধশতাধিক কর্মহীন আইনজীবী সহকারীর পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করে সহায়তার হাত বাড়িয়ে দেন।
এছাড়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সদস্য হিসেবে তিনি করোনা মহামারিতে সম্মুখসারির যোদ্ধা ও চিকিৎসকদের সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকেন। স্বাস্থ্যখাতে এই গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে তাকে ও হাসপাতালের অন্যান্য পরিচালকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।তৃণমূলের ভরসা ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বদীর্ঘদিন ধরে সিলেট নগর বিএনপির রাজনীতিতে সক্রিয় ইমদাদ হোসেন চৌধুরী তৃণমূল নেতাকর্মীদের কাছে এক নির্ভরযোগ্য নাম।
কেবল রাজনীতিই নয়, সাম্প্রতিক সময়ের নানা প্রাকৃতিক দুর্যোগেও তিনি নগরবাসীর দ্বারে দ্বারে ত্রাণ ও সাহায্য পৌঁছে দিয়েছেন। রাজপথের লড়াই-সংগ্রামে যেমন তিনি আপসহীন, তেমনি সাধারণ মানুষের সুখে-দুঃখে একজন পরিচ্ছন্ন ও সহজ-সরল অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও সর্বস্তরের নগরবাসীর মধ্যে তাকে ঘিরে এই ইতিবাচক ভূমিকা বর্তমানে বেশ সমাদৃত।
সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মেগাসিটিতে রূপান্তর করতে তরুণ ও গতিশীল নেতৃত্বের ওপর জোর দিচ্ছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ইমদাদ হোসেন চৌধুরীও সিলেট নগরীর দীর্ঘদিনের জলজট ও জলাবদ্ধতা নিরসন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং সর্বস্তরের মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে বিশেষ চিন্তাভাবনা ও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
মনোনয়ন ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে, ইমদাদ হোসেন চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, জনপ্রিয়ত এবং সংগঠক হিসেবে সফলতা বিবেচনা করে দলের হাইকমান্ড তাকেই আগামী সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে বেছে নেবে। পরিচ্ছন্ন ইমেজের এই নেতাকে মনোনয়ন দেওয়া হলে সাধারণ ভোটারদের বিপুল সমর্থনে বিজয় অর্জন সম্ভব বলে মনে করছেন মহানগর বিএনপির সর্বস্তরের সমর্থকরা।
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
8 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা