editor
প্রকাশিত: 11:09 AM, September 8, 2026
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া, জেল-জুলুম ও অসংখ্য রাজনৈতিক মামলার কঠিন পরীক্ষা পেরিয়ে যিনি নিজেকে গড়ে তুলেছেন রাজপথের অবিনাশী সৈনিক হিসেবে।
সিলেট ছাত্রদলের হাজারো নেতাকর্মীর কাছে তিনি শুধু একজন শীর্ষ নেতাই নন, বরং ত্যাগ ও সাহসিকতার এক অনন্য অনুপ্রেরণা ও ‘আইডল’। রাজপথের এই ত্যাগী নেতা এবার ঐতিহ্যবাহী সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দেশ্য নগর ভবনের নেতৃত্ব দিয়ে দলের তরুণ সমাজকে সুসংগঠিত করা এবং নগরবাসীর সেবায় নতুন মাত্রা যোগ করা।
তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতা ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাকে বারবার মুখোমুখি হতে হয়েছে হামলা, মামলা ও কারাভোগের। তবে রাজনৈতিক দমন-পীড়ন তাকে রাজপথ থেকে সরাতে পারেনি, বরং প্রতিবারই জেল থেকে বের হয়ে আরও দ্বিগুণ উদ্যমে সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। মামলায় জর্জরিত হয়েও কর্মীদের পাশে থাকা, আইনি সহায়তা দেওয়া এবং আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে দলীয় তরুণদের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার শেষ আশ্রয়স্থল।
শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও হাজী দিনারের উপস্থিতি প্রশংসনীয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় থেকে শুরু করে করোনাকালীন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণÑসব জায়গায় তিনি ছিলেন মানবিকতার অগ্রদূত। কর্মীদের বিপদে-আপদে তিনি সবসময় অভিভাবকের মতো হাত বাড়িয়ে দেন, যা তাকে দলের সাধারণ কর্মীদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।
সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়ে দিলোয়ার হোসেন দিনার বলেন, রাজনীতি করেছি দলের ও জনগণের জন্য। আন্দোলন-সংগ্রামে অসংখ্য মামলার মুখোমুখি হয়েছি, কিন্তু রাজপথ ছাড়িনি। সিলেটের তরুণ সমাজ ও ছাত্রদলের প্রতিটি কর্মী আমার আত্মাস্বরূপ। তারা চায় আমি সিসিক মেয়র পদে প্রার্থী হয়ে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করি। সিলেট নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, তরুণবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দলের তরুণ প্রজন্মকে সঠিক মূল্যায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, দিলোয়ার হোসেন দিনার ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। অসংখ্য রাজনৈতিক মামলা মাথায় নিয়ে যেভাবে তিনি সংগঠনকে ধরে রেখেছেন, তা অতুলনীয়। সিসিক মেয়র পদে তার মতো ত্যাগী, তরুণ ও সৎ নেতৃত্ব এলে সিলেট সিটি কর্পোরেশন নতুন গতি পাবে এবং তরুণদের স্বপ্ন পূরণ হবে।
রাজনীতির দুঃসময়ে দূরদর্শিতা ও ত্যাগের পরিচয় দেওয়া দিলোয়ার হোসেন দিনারকে ঘিরে এখন আশার আলো দেখছেন সিলেটের তরুণ সমাজ। দলের নীতিনির্ধারকরা এই ত্যাগী ও রাজপথ কাঁপানো নেতাকে সিসিক মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করবেনÑএমনটাই প্রত্যাশা সিলেটের ছাত্রদল ও রাজনৈতিক সচেতন মহলের।
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
1 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
2 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে চোরাচালান, প্রভাব বিস্তার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আলোচনায় রয়েছেন দুই ভাই নজরুল মোল্লা