admin

প্রকাশিত: 10:46 PM, August 21, 2024

৫ আগস্ট গুলিতে তারেক নিহতের ঘটনায় ১৫ দিন পর থানায় হত্যা মামলা ।। আওয়ামী লীগের ৭৪ জন আসামী

৫ আগস্ট গুলিতে তারেক নিহতের ঘটনায় ১৫ দিন পর থানায় হত্যা মামলা ।। আওয়ামী লীগের ৭৪ জন আসামী

নিহত তারেক আহমদ (ফাইল ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবীর বিজয় দিনে গত ৫ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে উত্তাল হয়ে উঠে বিয়ানীবাজার পৌরশহর। ঐদিন বিকেলে উল্লাসিত ছাত্র-জনতা বিয়ানীবাজার থানায় হামালা চালায়। হামলাকারীরা থানার গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুর ও অগ্নিসংযোগ কালে থানা থেকে গুলি চালায় পুলিশ। গুলিতে পৌরসভার নিদনপুর গ্রামের তারেক আহমদসহ (২৪) তিনজন নিহত হন। আহত হন আরো ৮/৯ জন হন। পরদিন নিদনপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে তারেকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিএনপি’র দাবি, নিহত তারেক তাদের দলীয় সমর্থক ছিলেন।
এদিকে, তারেক নিহতের ১৫ দিন পর তার মা ইনারুন নেছা ওরফে ইনারুন বেগম বাদি হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪, তারিখ ২০/০৮/২০২৪, ধারা ১৪৭/১৪৯/৩০২/২০১/১১৪ দণ্ডবিধি। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর মামলাটি রেকর্ড করেন।
এামলার এজাহার সূত্রমতে, ০৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চড়ান্ত বিজয় হলে রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ বিয়ানীবাজার পৌরশহরে আনন্দ মিছিল বের করে। বেলা ২টার পর মামলার ১-১০ নং আসামীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও প্ররোচনায় এজাহার নামীয় আসামী এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অজ্ঞাত আসামীরা জড়ো হয়ে ছাত্র-জনতার বিজয় সমাবেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে তারেক আহমদ জখমপ্রাপ্ত হন এবং তার মাথার বাম পাশে ভ্রু’র উপরে এবং দুই পায়ে গুলি লাগে। ঐদিন দিবাগত রাত ৩ টায় থানা বাউন্ডারির বাইরের ঝোপঝাড়ে তারেকের নিথর দেহ পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রমতে, ৫ আগস্ট বিয়ানীবাজার পৌরশহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি অংশ বিজয় মিছিলের একপর্যায় বিকেল বেলা থানায় আক্রমণ করে। তখন থানার ভেতর থেকে পুলিশ গুলি চালায়। এতে এতে গুলিবিদ্ধ হয়ে তারেক আহমদ, রায়হান উদ্দিন ও ময়নুল ইসলাম নামক তিনজন নিহত হয় এবং আরো ও ৮/৯জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসব ঘটনার স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে।
তারেক আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, ১। আবুল কাসেম পল্লব (৪৫), পিতা- আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, ২। আতাউর রহমান খাঁন (৫৫), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩। দেওয়ান মকসুদুল ইসলাম আওয়াল (৪৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪। এবাদ আহমদ (৪৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ, ৫। আব্বাস উদ্দিন (৪৫), প্রচার ও প্রকাশণা সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ, ৬। আব্দুল বাছিত (খাসারীপাড়া), ভারপ্রাপ্ত সভাপতি, বিযয়ানীবাজার পৌর আওয়ামীলীগ, ৭। মোঃ সাইদুল ইসলাম (২২), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ, ৮। ফারুকুল হক (৫০), সাবেক মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, ৯। খসরুল হক (৫৪), সাবেক জেলা পরিষদ সদস্য, সিলেট, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১০। হারুনুর রশীদ দিপু (৫০), যুগ্ম সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, পিতা- নিজামুল ইসলাম, সাং-কসবা, ১১। মোঃ মাইদুল ইসলাম (২০), নির্বাহী সদস্য, সিলেট এমসি কলেজ ছাত্রলীগ, পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- বড়দেশ, ১২। আব্দুশ শুকুর (৫২), সাবেক মেয়র, বিয়ানীবাজার পৌরসভা, ১৩। জামাল হোসেন (৫০), সাবেক ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা, ১৪। হুমায়ুন কবির (৫০), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৫। হোসেন খান (৪৫), সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৬। মাহমুদ আলী (৫৫), সাবেক চেয়ারম্যান, চারখাই ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৭। হোসেন মুরাদ চৌধুরী (৪২), চেয়ারম্যান, চারখাই ইউনিয়ন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা, ১৮। আব্দুস সালাম (৫০), সাবেক চেয়ারম্যান, দুবাগ ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ১৯। জহুর উদ্দিন (৫৫), চেয়ারম্যান, শেওলা ইউনিয়ন পরিষদ, সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২০। সুরমান আলী (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২১। কনক কান্তি কর (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২২। কামরুল হক (৪৪), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৩। সাগর দাস চৌধুরী (৪৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৪। বিলাল আহমদ (তিলপাড়া) (৪৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৫। জয়নুল ইসলাম রফিক (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৬। আব্দুল কাদির (৫০) (লাল বাউরভাগ), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ২৭। কামরান আহমদ (৪৫), (বিবিরাই), সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ড, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, পিতা- মৃত সরাফত আলী, ২৮। সালেহ আহমদ (আলী নগর) (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, পিতা- নেওয়ার আলী, ২৯। রফিকুল ইসলাম চৌধুরী রনি (চারখাই) (৫০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, পিতা- নিজাম উদ্দিন, ৩০। আবজল হোসেন পলাশ (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩১। লুৎফুর রহমান ফয়ছল (৪৫), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩২। সাইদুর রহমান জায়দুল (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৩) আব্দুল মান্নান মিন্টু (৪৫), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৪। আছার উদ্দিন (৪৫) সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৫। ফয়ছল আহমদ (চারাবই) (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৬) সাদেক আহমদ আজাদ (৪৩), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৭। পাবেল মাহমুদ (৪২), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৮। ইকবাল হোসেন তারেক (৪০), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৩৯। কে এইচ সুমন (৪২), সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী, বিয়ানীবাজার উপজেলা, ৪০। কাওসার আহমদ (ঘুঙ্গাদিয়া) (৩৬), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪১। সাইদুল ইসলাম (সালেশ্বর) (৩৮), সদস্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪২। মোঃ আলী রাজা (৪৮), পিতা মৃত- ইর্শ্বাদ আলী, সাং- কেশবপুর, জগন্নাথপুর, চাঁদাবাজ ও পল্লবের সহযোগী, ৪৩। রাহেল আহমদ (৪২), সভাপতি, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ৪৪। রিপন পদকর (৩৮), সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ৪৫। আব্দুর রউফ সুমন (৪০), সভাপতি, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগ, ৪৬। সজীব ভট্টাচার্য (৪০), স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সন্ত্রাসী, বিয়ানীবাজার উপজেলা, ৪৭। মিসবাহ উদ্দিন (২৮), সাবেক সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৪৮। আহমদ হোসেন বাবুল (৫৪), সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৪৯। আশীষ চক্রবর্তী (৩৩) (দাসগ্রাম), পল্লব গ্রæপের সন্ত্রাসী, ৫০। আব্দুল্লাহ (ফতেহপুর) (৪০), বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ সন্ত্রাসী, ৫১। মাছুম আহমদ (বাউরভাগ) (৪০), যুবলীগ নেতা, বিয়ানীবাজার উপজেলা, ৫২। জসিম উদ্দিন (মেওয়া) (৪৫), আইন সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৩। ইসলাম উদ্দিন (তিলপাড়া) (৪৫), কৃষি বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৪। আতিকুর রহমান (কসবা) (৪৬), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৫। শিহাব উদ্দিন (মাথিউরা) (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৬। মোঃ জামিল হোসেন (৩৭), পিতা- মোঃ তবারক আলী, সাং- খাসা, বিয়ানীবাজার পৌরসভা, ৫৭। জুবের আহমদ (৪৫), প্রচার ও প্রকাশণা সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৮। ময়নুল ইসলাম (চারখাই) (৪৫), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৫৯। আব্দুল ওয়াদুদ (তিলপাড়া) (৪৫), সাংস্কৃতিক সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬০। আলমগীর হোসেন রুনু (মাথিউরা) (৪২), স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬১। জহিরুল হক রাজু (৪০), সহ প্রচার সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৬২) জুয়েল আহমদ শিপু (২৯), সাবেক সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৩। জাহিদুল হক তাহমিদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৪। আজাদ জিসান (৩০), সাবেক সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, ৬৫। আশরাফুল আলম শাকেল (শ্রীধরা) (২৮), সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ, ৬৬। শাহাদ আহমদ (চারখাই) (৩৫), পিতা- রহিস উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা, ৬৭। আব্দুল হামিদ (চারখাই) (৩৪), পিতা- আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ, সর্ব থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৬৮। রইছ উদ্দিন (৫০), পিতা- মৃত শামসুল হক, সাং- ভাড়ারিমাটি, ডাক ও থানা- কানাইঘাট, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান-এর সহযোগী, ৬৯। রেদওয়ান আহমদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর ছাত্রলীগ, ৭০। কামরুল ইসলাম (২৮), সভাপতি, বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ, ৭১। রাসেল আহমদ (২৮), সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার কলেজ ছাত্রলীগ, ৭২। সাদেক আহমদ (মাথিউরা) (২৮), পিতা- মানিক উদ্দিন, শ্রমিকলীগ নেতা, বিয়ানীবাজার থানা, ৭৩। হারুন হেলাল চৌধুরী (৫৫), সহ-সভাপতি, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ, ৭৪। মিজানুল আলম সুমেল (২৮), ছাত্রলীগ নেতা, বিয়ানীবাজার উপজেলা, পিতা- এনাম উদ্দিন, সাং- দেউলগ্রাম, কুড়ার বাজার, থানা- বিয়ানীবাজার, সর্ব জেলাঃ সিলেট গং অজ্ঞাতনামা আরো ১৫০/২০০ জন।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধরকে মোবাইল ফোন কল করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তাকে পাওয়া যায়নি, অন্য কোন পুলিশ কর্মকর্তাও এই মামলার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়