editor
প্রকাশিত: 6:04 PM, December 22, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে একটি দোকান চুরি হয় ২ ডিসেম্বর।
চুরির ২০ দিনের মধ্যে আজ ভোরে সিনিয়র সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের একটি বাড়ি থেকে চোরাই মালামাল ও একটি সিএনজিসহ ৩ চোরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ি চা বাগানের জুয়েল টেলিকম সাউন্ড সিস্টেম এন্ড মাইক সার্ভিসের দোকার চুরির পর দোকান মালিক জুয়েল আহমদ বিষয়টি তাৎক্ষণিক থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। পুলিশ গোপনে তদন্ত পরিচালনা করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে থানার ওসি মো. আরিফুর রহমান পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ, এসআই অনকি বড়–য়াসহ একদল পুলিশ সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে বেলতলী গ্রামের রাসেল মিয়ার (২৬) বাড়ি থেকে ফুলবাড়ি চা বাগানের চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মাঝে একটি অটো ভলটেজ স্টেভিলাইজার, একটি মিকচার মেশিন, ৪টি প্রিন্টার, কয়েকটি মোবাইল ফোন, ফোনের অনকেগুলি ব্যাটারী, মাইকের একটি মেশিন। তাছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি মৌলভীবাজার-ছ-১২-২৬৪৮) জব্দ করা হয়। চুরির ঘটনার জড়িত থাকায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের রাসেল মিয়া (২৬) কে আটক করে পুলিশ।
তার দেওয়া তথ্য মতে ভানুগাছ বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল (১৯) ও মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের আছকির মিয়ার ছেলে মো. রউফ মিয়া (২৫)-কে পুলিশ আটক করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহন করে আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে