editor
প্রকাশিত: 5:57 PM, September 10, 2026
হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষাজীবনে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সমন্বয় থাকলে শিক্ষার্থীদের মেধা ও মনন আরও বিকশিত হয়। বিশেষ করে চিকিৎসা শিক্ষার মতো কঠিন ও সময়সাপেক্ষ শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসা শিক্ষার পাশাপাশি তাদের মানসিক ও সামাজিক বিকাশেও গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত হলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তারা আত্মবিশ্বাসী ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের চিকিৎসকদের শুধু ভালো চিকিৎসক হলেই চলবে না, তাদের একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। রোগীর প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি দায়িত্ববোধ, সহনশীলতা ও নৈতিকতার মতো গুণাবলি একজন চিকিৎসকের পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব মানবিক গুণ বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বড় ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, সেবা ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডা. জামশেদ বখত মেমোরিয়াল ট্রাস্ট’, ‘হলি সিলেট হোল্ডিং লিমিটেড (এইচএসএইচএল)’ এবং ‘আল-নাফি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বিভিন্ন পেশাগত পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও সিলেট উইমেন্স নার্সিং কলেজের মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস ও কানচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা, অধ্যাপক ডা: সখিনা খাতুন, অধ্যাপক ডা: সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা: সুমা বেগম, অধ্যাপক ডা: তাহারাত ফাতেমা চৌধুরী, ডা: এহসান আলী দীপু, স্পোর্টস ও কানচারাল কমিটির সদস্য সচিব ডা: মোর্শেদা আফরোজ লুবনা, ডা: মো: সাইফুল ইসলাম, ডা: জিলওয়াতুন নূর, ডা: এ.টি.এম রাসেল মিশু, ডা: তাফহীম আহমেদ রিফাত, ডা: মৃদুল গুপ্ত, ডা: ইশফাক জামান সজীব, ডা: সাইফুল ইসলাম তুষার, ডা: ইফফানা আযম, অধ্যাপক মাসহুদুল আলম, অধ্যাপক ডা মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: রীনা আক্তার, ডা: লুবনা ইয়াসমীন, ডা: এহসান আলী দীপু, ডা: ফাতেমাতুল তানজিনা তান্নি সহ কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন