editor
প্রকাশিত: 6:05 PM, September 10, 2026
চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি ও সনদ লাভ করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিএমইএসি-এর রেজিস্টার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার স্বাক্ষরিত এক স্মারকপত্রে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিসিয়াল পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত সকল মানদণ্ড, নীতিমালা ও প্রক্রিয়া সফলভাবে পূরণ করায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন প্রদান করা হলো।
এরই প্রেক্ষিতে আগামী ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে ‘অ্যাক্রেডিটেড’ স্ট্যাটাস দিয়ে সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজটিতে মানসম্মত শিক্ষাদান ও একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রতি বছর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক যৌথ অভিনন্দন বার্তায় বলেন— এ ঐতিহাসিক মাইলফলক অর্জনে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কর্তৃপক্ষের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মানসম্মত চিকিৎসা শিক্ষা প্রদানের নিষ্ঠা, সুশাসন ও নিরলস পরিশ্রমের চূড়ান্ত প্রতিফলন। এই অর্জন প্রতিষ্ঠানটির চিকিৎসা শিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক পর্যায়ে সুখ্যাতি বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।
4 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
8 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
4 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
4 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও
4 রেজওয়ান আহমদ: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত বঙ্গোপসাগর। এই সাগরের উত্তাল গর্জন এবং অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশ-বিদেশের
2 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
3 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি
6 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের