admin
প্রকাশিত: 12:08 PM, September 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয় এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১০ সেপ্টেম্বর (২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই নোটিশ পাঠাতেন। নোটিশটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর পাঠানো হয়।
নোটিশে বলা হয়, প্রবীর কুমার গোস্বামী পূর্বে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে সিলেট পানি উন্নয়ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। নোটিশে দাবি করা হয়, দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারদলীয় লোকজনকে অবৈধ সুযোগ-সুবিধা প্রদান করেন।
এছাড়া কক্সবাজার পাউবো ও সিলেট পাউবোর অর্থ ব্যয় করে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় এসব স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে এবং এর পেছনে প্রবীর কুমার গোস্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টতাকে দায়ী করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন সময়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আর্থিক সুবিধা প্রদান এবং মনগড়া প্রকল্প অনুমোদন দেন। পাশাপাশি ২০২৪ সালের ১০ নভেম্বর এবং ২০২৫ সালের ১৭ মার্চ চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণের জন্য তিনি মন্ত্রণালয় থেকে অনুমতি নেন বলেও এতে জানানো হয়।
রাষ্ট্রীয় সম্পদের অর্থ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যয় এবং সরকারি দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ তুলে প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে এর জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে।
তবে নোটিশে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
5 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
1 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
5 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
8 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 3 বিশিষ্ট
1 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
1 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
6 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
2 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি