admin
প্রকাশিত: 6:05 PM, September 11, 2026
স্টাফ রিপোর্টার:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের টিলাগড়-গোপালটিলা এলাকার বাসিন্দা বিপ্লব কুমার পাল-এর বিরুদ্ধে। ভুক্তভোগী এক যুবতীর অভিযোগ, মাত্র ১৬ বছর বয়সে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন বিপ্লব। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক বজায় রাখার পর সম্প্রতি জানতে পারেন, প্রায় ৬-৭ মাস আগে বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে তাকে ‘রীনা রায়’ (ছদ্মনাম) হিসেবে উল্লেখ করা হলো। বর্তমানে তার বয়স প্রায় ৩০ বছর।ভুক্তভোগী রীনা রায়ের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের দিকে বিপ্লবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের শুরুতে বিপ্লব নানা কথা বলে তাকে নিজের প্রতি আস্থাশীল করে তোলেন। রীনার দাবি, বিপ্লব তাকে বলেছিলেন—তার শারীরিক সমস্যা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত বিয়ে করা প্রয়োজন। একই সঙ্গে তাকে নিজের ভবিষ্যৎ স্ত্রী হিসেবে আশ্বস্ত করে বিয়ের প্রতিশ্রুতি দেন। ভুক্তভোগীর অভিযোগ, এসব কথায় বিশ্বাস করে তিনি বিপ্লবকে স্বামীর মতো গ্রহণ করেন। এরপর বিয়ের প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় থাকে।রীনা রায়ের অভিযোগ, “বিপ্লব আমাকে বিয়ে করবে—এই বিশ্বাসেই প্রায় ১৪ বছর ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল। কখনো সে আমাকে বুঝতে দেয়নি যে আমার সঙ্গে প্রতারণা করবে। এখন জানতে পারছি, সে কয়েক মাস আগে অন্যত্র বিয়ে করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিয়ের জন্য চাপ দিলে বিপ্লব বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করেন। কখনো নিজের বিরুদ্ধে মামলা রয়েছে ও তিনি পলাতক বলে জানান, আবার কখনো কিডনির সমস্যার কথা বলে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন বলে দাবি করেন।
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে তিনি জানতে পারেন বিপ্লব ইতোমধ্যে প্রায় ৬-৭ মাস আগে অন্য এক নারীকে বিয়ে করেছেন। বিষয়টি জানার পর তিনি বিয়ের জন্য চাপ দিলে বিপ্লব তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিরূপ আচরণ শুরু করেন এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
রীনা রায়ের আরও অভিযোগ, বিপ্লব তার পরিবারের সদস্যদের ফোন করেও হুমকি দিয়েছেন। তার মাকে ফোন করে নাকি বলেছেন, তিনি রীনাকে বিয়ে করতে পারবেন না—পরিবার যা করার করতে পারে।ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির বিষয়টি তার এলাকার অনেকেই জানেন। এমনকি বিপ্লবের ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতজনেরাও তাদের সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন বলে তিনি দাবি করেন। অভিযোগকারী আরও দাবি করেন, বিপ্লব সিলেট সিটি করপোরেশনে কর্মরত এবং তিনি আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান আজাদের অনুসারী হিসেবে পরিচিত। রীনা রায় বলেন, “আমি বিশ্বাস করে এত বছর তার সঙ্গে সম্পর্ক রেখেছি। বিপ্লব আমাকে বিয়ে করবে—এই আশ্বাস না দিলে কখনোই এমন সম্পর্কে জড়াতাম না। এখন সে আমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে।”তিনি আরও বলেন, বর্তমানে তিনি চরম অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এমনকি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমার এত বড় ক্ষতি করেছে বিপ্লব, আমি এখন বেঁচে থেকে কী লাভ?”
ভুক্তভোগীর এমন বক্তব্য তার গভীর মানসিক সংকটের ইঙ্গিত দেয়। তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রীনা রায়ের দাবি, “প্রশাসন চাইলে আমার এলাকায় এসে সাধারণ মানুষের কাছে তদন্ত করতে পারে। সবাই জানে বিপ্লবের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং আমাদের বিয়ে ঠিক হয়েছিল। তার বন্ধু-বান্ধবরাও বিষয়টি জানে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ আইনগত শাস্তি চাই।এ ব্যাপারে জানতে বিপ্লব কুমার পাল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পাওয়া যায়নি। ”বিস্তারিত আসছে কে এই বিপ্লব
8 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
7 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
6 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
1 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
8 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
8 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।