editor

প্রকাশিত: 7:18 PM, September 11, 2026

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

7

সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাব হলরুমে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর দায়িত্বপ্রাপ্ত হলেন, আহ্বায়ক সামছুন নাহার মৌলা বেগম, সদস্য সানিজিদা খানম, শাম্মি আক্তার, শারমিন জাহান জুঁই, রেবেকা ইয়াসমিন এবং বিদ্যুৎ প্রভা সাহা।

5

অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাকু তাঁর বক্তব্যে নবগঠিত মহিলা উপ-পরিষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, সিলেট স্টেশন ক্লাব আমাদের ‘সেকেন্ড হোম’। সকল সদস্য মিলে আমরা একটি পরিবার। আমার বিশ্বাস, এই কমিটি ঐতিহ্যবাহী এই ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

3

আহ্বায়ক সামছুন নাহার মৌলা বেগম তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা ও আন্তরিক সমর্থন এই ক্লাবের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রাণবন্ত, গতিশীল ও সমৃদ্ধ করে তুলতে পারে। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।

8

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম আব্দুল্লাহ, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এ.এস. সিরাজুল হক চৌধুরী, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু।

অনুষ্ঠানে সিলেট অঞ্চলের স্থানীয় স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শিল্পীদের চমকপ্রদ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও সদস্যদের সম্মানে এক প্রীতি নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

7

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

3 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন

1 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

বিয়ের প্রতিশ্রুতিতে ১৬ বছর থেকে সম্পর্ক : ১৪ বছর পর ‘প্রতারণা’, বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অসহায় ভুক্তভোগী যুবতী

7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

প্রবাসীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ইসমাইল লন্ডনী

2 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সিলেট পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

3 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

রাজনৈতিক আশ্রয়ে দেবোত্তর সম্পত্তি দখল ও অপপ্রচারের প্রতিবাদে টি এস্টেটে উচ্ছেদ অভিযান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

1 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

1
8