editor

প্রকাশিত: 12:28 PM, September 12, 2026

সীমান্তের ‘মাফিয়া ডন’ শ্যাম কালা

সীমান্তের ‘মাফিয়া ডন’ শ্যাম কালা

1

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান, মানবপাচার ও বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে আলোচনায় উঠে এসেছে সীমান্তের ‘মাফিয়া ডন’ শ্যাম কালা,ওরফে শামসুদ্দিন কালার নাম।

6

স্থানীয়ভাবে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার সীমান্তঘেঁষা হাতিরখাল গ্রামের বাসিন্দা শামসুদ্দিন কালা শ্যাম কালা দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশের ‘লাইন’ নিয়ন্ত্রণের মাধ্যমে শামসুদ্দিন কালা বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির পরিবর্তন হলেও সীমান্তকেন্দ্রিক তার প্রভাব ও তৎপরতায় তেমন কোনো পরিবর্তন আসেনি বলেও অভিযোগ স্থানীয়দের।

বর্তমানে গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় গরু, চিনি, মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য এবং মানবপাচারকারী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের গোয়াইনঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ভাঙিয়ে সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালানকারী ও অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

2

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্তে অবৈধ পণ্য পরিবহন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের ক্ষেত্রে শামসুদ্দিন কালার একটি প্রভাবশালী নেটওয়ার্ক রয়েছে। তার ছত্রচ্ছায়ায় সীমান্তকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড আরও সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে শামসুদ্দিন কালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিউজ হতে থাকুক, সমস্যা নাই।

অন্যদিকে গোয়াইনঘাট থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পুলিশের নাম ব্যবহার করে চাঁদা আদায় এবং সংশ্লিষ্ট অভিযোগগুলো খতিয়ে দেখছেন বলে জানান।

2

সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, অভিযোগগুলো তদন্ত করে শামসুদ্দিন কালাসহ জড়িতদের আইনের আওতায় এনে গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় চোরাচালান, চাঁদাবাজি ও মানবপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে আশি লাখ টাকার রাজস্ব আত্মসাৎ : দুই কর্মকর্তাকে অব্যাহতির সুপারিশ, ধামাচাপা দেওয়ার চেষ্টা

জালালাবাদ গ্যাসে আশি লাখ টাকার রাজস্ব আত্মসাৎ : দুই কর্মকর্তাকে অব্যাহতির সুপারিশ, ধামাচাপা দেওয়ার চেষ্টা

4 স্টাফ রিপোর্টার: জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের সিলেট মেট্রোর নিয়ন্ত্রণাধীন আঞ্চলিক বিতরণ কার্যালয় (আবিকা) সিলেট-দক্ষিণে কয়েক দফায়

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন

3 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শামীম হায়দার পাটোয়ারী

8 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে এহছানুল হক তাহেরসহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

1 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্ভোধন

7 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

রাষ্ট্রপতির সিলেট সফর: কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা

8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন

3 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

তরুণীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গাইড আন্দোলনের ভূমিকা রাখতে হবে: বাবলী পুরকায়স্থ

8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ

1
2